সরকারি প্রাথমিক স্কুলে আগের মতোই পরীক্ষার ফি চালুর প্রস্তাব
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের তথা অভিভাবকদের নিকট থেকে পূর্বের ন্যায় পরীক্ষার ফি উত্তোলনের প্রস্তাব জানিয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব বরাবর আবেদন করেছেন টাঙ্গাইলের নাগরপুর উপজেলার ঘুনি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শুভংকর সাহা।
সম্প্রতি তিনি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব বরাবর দাখিলকৃত আবেদনে উল্লেখ করেন—দেশব্যাপী মোট ৬৫,৫৬৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিনামূল্যে পাঠদান, বই বিতরণ ও উপবৃত্তি কার্যক্রম চলমান থাকলেও বিভিন্ন পরীক্ষা, প্রশ্নপত্র তৈরি, উত্তরপত্রসহ আনুষঙ্গিক ব্যয় SLIP Fund বা বিদ্যালয়ের অন্যান্য খাত থেকে নির্বাহ করা হয়।
অভিযোগ করা হয়—সাম্প্রতিক বছরগুলোতে পরীক্ষার ফি না নেওয়ার কারণে অভিভাবকদের মধ্যে আগের মতো উৎসাহবোধ নেই। মা সমাবেশের মাধ্যমে ফলাফল ঘোষণার সময়ও অভিভাবক উপস্থিতি অনেক কমে গেছে। এমনকি অনেক অভিভাবক সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ‘গরীবের স্কুল’ ভাবতে চান বলে এতে উল্লেখ করা হয়।
আবেদনে বলা হয়—বেসরকারি ও কিন্ডারগার্টেন বিদ্যালয়ে পরীক্ষা ফি নেওয়া হয় বলে তাদের পরীক্ষার প্রতি অভিভাবকদের ইতিবাচক ধারণা থাকে। রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষায়—“না চাহিলে যারে পাওয়া যায়”—ফি ছাড়া পরীক্ষা শিক্ষার্থী ও অভিভাবকের কাছে ঠিক তেমনই মনে হয়। ফলে সন্তান পরীক্ষায় কতটা মনোযোগী, কোন পরীক্ষায় অনুপস্থিত হল কিনা—তা অনেকে গুরুত্বই দেন না।
পূর্বে ফি নেওয়ার কারণে অভিভাবক ও শিক্ষার্থীর মধ্যে পরীক্ষাকে কেন্দ্র করে সচেতনতা, প্রস্তুতি এবং একটি সমন্বিত শিক্ষাবান্ধব পরিবেশ সৃষ্টি হতো বলেও তিনি উল্লেখ করেন।
এছাড়াও ২৮ অক্টোবর ২০২৫ তারিখে মন্ত্রণালয়ের স্মারকে ত্রৈমাসিক, অর্ধবার্ষিক এবং বার্ষিক মূল্যায়ন এর পরিবর্তে যথাক্রমে ১ম, ২য় ও ৩য় প্রান্তিক মূল্যায়ন লেখলে আরো সুন্দর হতো বলেও প্রস্তাবনা পেশ করেন।
সবশেষে দেশের সার্বিক আর্থ-সামাজিক প্রেক্ষাপট বিবেচনায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পরীক্ষার ফি পুনরায় প্রতীকী বা সামান্য পরিমাণে নির্ধারণ করার অনুরোধ করেন তিনি।
এমএসএম / এমএসএম
কেরুজ কমপ্লেক্সে সর্বকালের রেকর্ড মুনাফা : কমেছে চিনিকলের লোকসান
মনপুরায় ৯ পিস ইয়াবাসহ যুবক আটক, থানায় মামলা
নির্মানাধীন ড্রেনে ময়লার স্তূপ,পানি নিষ্কাশনে বড় বাধা
নজরুল পদক- ২০২৬, পেলেন ভূরুংগামারীর কৃতী সন্তান কবি আবদুল হাই শিকদার
নওগাঁয় মেয়ে সন্তান জন্ম দেওয়ায় স্ত্রীকে হত্যা, স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড
পেকুয়ায় ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেফতার
কুড়িগ্রামে পুলিশ-বিজিবির যৌথ অভিযানে ভারতীয় মোবাইলের বড় চালান জব্দ
ইসলামী যুব আন্দোলনের নেতার হত্যার প্রতিবাদে মহাসড়ক অবরোধ, তীব্র যানজট
মাগুরায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত নারী
জিয়ানগরের খায়েরহাট বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ
ধুনটের চৌকিবাড়ীতে গোলাম মাহবুব প্যারিসের সুস্থতা কামনায় দোয়া মাহফিল
পেকুয়ায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ছাত্রদল