স্বামীকে রেখে প্রেমিকের হাত ধরে পালালেন বাকেরগঞ্জের এক তরুণী
বরিশালের বাকেরগঞ্জ উপজেলার চরাদী ইউনিয়নে ঘটেছে চাঞ্চল্যকর এক ঘটনা। এক মাস আগে বিয়ে হওয়া এক তরুণী স্বামীকে রেখে প্রেমিকের হাত ধরে পালিয়ে গেছেন বলে এলাকায় ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় এক মাস আগে চরাদী ইউনিয়নের গোপালপুর গ্রামের সাবেক ইউপি সদস্য সাইদুল হাওলাদারের কন্যা সানজানার বিয়ে হয় বরিশাল নগরীর নিউ সার্কুলার রোডের ব্যবসায়ী যুবক আসিফের সঙ্গে। পারিবারিকভাবে সম্পন্ন হওয়া ওই বিয়ের এক মাস না যেতেই গত শনিবার (১ নভেম্বর) রাতে নিখোঁজ হন সানজানা।
পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি করে জানতে পারেন, তিনি পূর্বপরিচিত একই গ্রামের সাবেক ইউপি সদস্য বাচ্চু হাওলাদারের ছেলে রাব্বির সঙ্গে পালিয়ে গেছেন।
এদিকে তরুণীর স্বজনরা বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। তারা বলছেন, “বিয়ের মাত্র এক মাস হয়েছে, এখনো স্বামীর সংসারে পুরোপুরি স্থিত হয়নি। এমন ঘটনা আমাদের এলাকায় আগে কখনও ঘটেনি।”
এ বিষয়ে তরুণীর বাবা ও সাবেক ইউপি সদস্য সাইদুল হাওলাদার বলেন, “আমার মেয়েকে প্রতিবেশী বাচ্চু হাওলাদারের ছেলে রাব্বি নিয়ে পালিয়েছে। মাত্র এক মাস হলো মেয়েটাকে বিয়ে দিয়েছি। এ ঘটনায় বাকেরগঞ্জ থানায় একটি মামলা করেছি।”
অন্যদিকে রাব্বির বাবা বাচ্চু হাওলাদার জানান, “আমাদের ছেলে এমন কাজ করবে, এটা কল্পনাও করিনি। সে বিবাহিত এক মেয়েকে নিয়ে পালিয়েছে। এখন আমরা বিপদে আছি। আমাদের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে, তবে ছেলে-মেয়ে কোথায় আছে জানি না।”
স্থানীয়দের মধ্যে এ নিয়ে নানারকম গুঞ্জন চলছে। কেউ বলছেন, তাদের মধ্যে দীর্ঘদিনের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল; আবার কেউ দাবি করছেন, বিয়েটি তরুণীর ইচ্ছার বিরুদ্ধে হয়েছিল।
বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কালাম আজাদ বলেন, “চরাদী ইউনিয়নের সাবেক ইউপি সদস্য সাইদুল তার মেয়েকে অপহরণের অভিযোগে থানায় মামলা দায়ের করেছেন। তদন্ত চলছে, প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
এমএসএম / এমএসএম
সাভারে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল
ইজিবাইক চালককে অচেতন করে ছিনতাই
বাগেরহাটের ফকিরহাটে পুলিশের অভিযান ইয়াবা ট্যাবলেট, দেশীয় অস্ত্র ও নগদ টাকা উদ্ধার, ৪ জন গ্রেফতার
রূপায়ণ হাউজিং ও ডক্টরস ফাউন্ডেশনের মধ্যে চুক্তি স্বাক্ষর
ধামইরহাটে বেগম খালেদা জিয়ার ৮১ তম জন্মদিন উপলক্ষে দোয়ার মহাফিল ও আলোচনা
মাদারীপুরে জেলা প্রশাসনের শরীরচর্চা ও বৃক্ষরোপণ কর্মসূচি
দুমকি ইউএনওকে অপসারণে ৭২ ঘণ্টার আল্টিমেটাম
পটুয়াখালী জেলা ছাত্র জমিয়তের সদস্য সম্মেলন ও কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত
গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী আজ
কুড়িগ্রাম জেলা বাস মিনিবাস শ্রমিক ইউনিয়নের নির্বাচনে সভাপতি হাসান, সম্পাদক রাসেল
টাঙ্গাইলে খাল দখল করে পৌরসভার ৭ মার্কেট : অস্তিত্ব সংকটে শ্যামা বাবুর খাল
পটুয়াখালীতে অবসরপ্রাপ্ত ৫৩৮ শিক্ষক কর্মচারীর কল্যাণ ট্রাস্টের অর্থ প্রধান অনুষ্ঠান