টাঙ্গাইল- ৬ আসনে বিএনপির প্রার্থী রবিউল আওয়াল লাভলু মনোনীত হয়েছেন
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে বিএনপি দেশব্যাপী মোট ২৩৭টি আসনে প্রার্থী ঘোষণা করেছে। এর মধ্যে টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনে বিএনপির পক্ষ থেকে মনোনয়ন পেয়েছেন দলের নিবেদিত প্রাণ ও অভিজ্ঞ রাজনীতিবীদ মোঃ রবিউল আওয়াল লাভলু।
সোমবার (৩ নভেম্বর) বিকেলে গুলশানের দলীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে চূড়ান্ত প্রার্থীদের নাম ঘোষণা করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দলের স্থায়ী কমিটি ও সাংগঠনিক টিমের সাথে দীর্ঘ বৈঠক শেষে এই তালিকা চূড়ান্ত করা হয়।
আগামী ২০২৬ সালের ফেব্রুয়ারিতে দেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। নির্বাচন কমিশন এরই মধ্যে প্রস্তুতি গ্রহণ শুরু করেছে বলে জানা গেছে। ডিসেম্বরে প্রথমার্ধেই আনুষ্ঠানিকভাবে তফসিল ঘোষণা করা হবে বলে ইসি সূত্রে জানা যায়।
টাঙ্গাইল-৬ আসনে বিএনপির মনোনীত প্রার্থী রবিউল আওয়াল লাভলু দলীয় রাজনীতিতে দীর্ঘ তিন দশকেরও বেশি সময় সক্রিয় ভূমিকা রেখে এসেছেন। তিনি নাগরপুর উপজেলা বিএনপির সম্মানিত সদস্য ছাড়াও সাবেক সহ-সভাপতি জাতীয়তাবাদী যুবদল, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সহ দলের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। ত্যাগ ও নিষ্ঠার জন্য স্থানীয় রাজনীতিতে তিনি একজন জনপ্রিয় ও গ্রহণযোগ্য নেতা হিসেবে পরিচিত।
মনোনয়ন পাওয়ার পর স্থানীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ করা গেছে। সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ সহ তৃণমূল পর্যায়ের নেতারা এই মনোনয়নকে টাঙ্গাইল-৬ আসনে বিএনপির জন্য নতুন সম্ভাবনার দ্বার বলে মনে করছেন।
নাগরপুর-দেলদুয়ারের বিভিন্ন এলাকার বিএনপি'র নেতৃবৃন্দ ও তার সমর্থকরা ইতোমধ্যে বাসভবনে এসে সৌজন্যে সাক্ষাৎ করেছেন।
দেশব্যাপী বিএনপির এই বৃহৎ পরিসরের প্রার্থী ঘোষণা আগামী নির্বাচনকে ঘিরে রাজনৈতিক অঙ্গনকে আরও প্রান্তবন্ত ও উৎসবমুখর করে তুলেছে। এখন রাজনৈতিক মহলের দৃষ্টি ডিসেম্বরের তফসিল ঘোষণার— এরপরই শুরু হবে আনুষ্ঠানিক নির্বাচনী মাঠের কার্যক্রম।
এমএসএম / এমএসএম
কেরুজ কমপ্লেক্সে সর্বকালের রেকর্ড মুনাফা : কমেছে চিনিকলের লোকসান
মনপুরায় ৯ পিস ইয়াবাসহ যুবক আটক, থানায় মামলা
নির্মানাধীন ড্রেনে ময়লার স্তূপ,পানি নিষ্কাশনে বড় বাধা
নজরুল পদক- ২০২৬, পেলেন ভূরুংগামারীর কৃতী সন্তান কবি আবদুল হাই শিকদার
নওগাঁয় মেয়ে সন্তান জন্ম দেওয়ায় স্ত্রীকে হত্যা, স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড
পেকুয়ায় ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেফতার
কুড়িগ্রামে পুলিশ-বিজিবির যৌথ অভিযানে ভারতীয় মোবাইলের বড় চালান জব্দ
ইসলামী যুব আন্দোলনের নেতার হত্যার প্রতিবাদে মহাসড়ক অবরোধ, তীব্র যানজট
মাগুরায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত নারী
জিয়ানগরের খায়েরহাট বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ
ধুনটের চৌকিবাড়ীতে গোলাম মাহবুব প্যারিসের সুস্থতা কামনায় দোয়া মাহফিল
পেকুয়ায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ছাত্রদল