‘রাজনীতি একেবারেই বুঝি না’
ওপার বাংলার অভিনেত্রী অপরাজিতা আঢ্য। ব্যক্তিগত জীবন হোক বা পেশাগত ক্ষেত্র সবসময় সোজা কথা সোজাসাপ্টা ভাবেই বলতে অভ্যস্ত তিনি। সম্প্রতি রাজনীতিতে যোগদানের সম্ভাবনা ও ব্যক্তিগত সমালোচনা নিয়ে অকপটে নিজের মতামত জানিয়েছেন।
ভারতীয় গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে অপরাজিতা বলেন, ‘ ‘চায়ে পে চর্চা’ হোক এটা আমিও চাই। আমাকে নিয়ে যখন কেউ সমালোচনা করে তখন আমার ভীষণ ভালো লাগে।’
‘একদিন আমি দেখেছিলাম আমাকে নিয়ে গোল টেবিল বৈঠক হয়েছিল, আমি তখন ওখানে গিয়ে বলেছিলাম এই যে আমাকে নিয়ে তোমরা আলোচনা করছ তাতে কিন্তু আমি খুব খুশি হয়েছি।’
তার কথায়, ‘আমার কথা শুনে হয়তো সবাই খুব ইতস্তত বোধ করছিলেন কিন্তু আমার মনে হয়েছিল যে আমাকে নিয়ে যখন কেউ চর্চা করছে তখন কিছুক্ষণের জন্য সে নিজের দুঃখ কষ্টকে ভুলে থাকতে পারছে। ব্যাপারটা দেখে আমার মধ্যেও পজিটিভ ভাইভ কাজ করে।’
রাজনীতিতে যোগ দেওয়া নিয়ে অপরাজিতা মনে করেন, সব বিষয় সবার জন্য নয়। অভিনেত্রীর ভাষ্যে, ‘আমি রাজনীতি একেবারেই বুঝি না। তাই আমি কোনোদিন রাজনীতিতে যোগ দেব না। আমি মনে করি, সবটা সবার জন্য নয়। তাই যেটা আমি বুঝি না সেই ব্যাপারে আমি থাকি না।’
Aminur / Aminur
জন্মদিন মানেই আনন্দ নয়, হানিফ সংকেতের ভাবনায়
ক্যামেরার সামনে শাহিদ কাপুরকে জড়িয়ে ধরলেন কারিনা!
শুরু থেকেই নিন্দার শিকার হচ্ছি : রাশমিকা
অভিনয় ‘সেকেন্ড চয়েস’, কর্পোরেট দুনিয়ায় প্রভা!
সরব নুসরাত ফারিয়া
আমার কপালে মনে হয় এটাই লেখা : পরীমনি
৪ হাজার কোটি রুপি বাজেটের সিনেমায় সাই পল্লবী
নেটফ্লিক্সের চলচ্চিত্র বিভাগের প্রধান ড্যান লিন বরখাস্ত
পূজায় অদ্ভুত কান্ড করলেন কাজল
দ্বিতীয় কন্যাসন্তানের নাম প্রকাশ করলেন দীপিকা-রণবীর
মা হলেন অভিনেত্রী নাফিজা
ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মেতেছেন শাওন