ভ্যানগাড়িতে ব্যতিক্রমী প্রচারণায় নায়ক রাসেল মিয়া
গতানুগতিকতার বাইরে গিয়ে নিজের সিনেমার প্রচারণায় নেমেছেন অভিনেতা রাসেল মিয়া,তার আসন্ন ছবি গোয়ায় এর জন্য তিনি নিজেই ভ্যানগাড়ি চালিয়ে অভিনব প্রচার চালাচ্ছেন,সিনেমার পোস্টারে সুসজ্জিত ভ্যান,সামনে মাইক – এই ব্যতিক্রমী দৃশ্য মুগ্ধতা ছড়াচ্ছে সাধারণ দর্শকদের মধ্যে
'গোয়ার' ছবিটি প্রযোজনা করেছে জয় যাত্রা মাল্টিমিডিয়ার ব্যানারে নারী উদ্যোক্তা হেলেনা জাহাঙ্গীর,এটি পরিচালনা করছেন রকিবুল আলম রকিব,রাসেল মিয়া ছাড়াও এই ছবিতে রয়েছেন জলি,মিশা সওদাগর,হেলেনা জাহাঙ্গীর,বর্দা মিঠু,মনজুর আলম,ডেঞ্জার নাসিম,জামাল পাটোয়ারী, সহ আর-ও অনেকে। ছবিটি ১৪ই নভেম্বর ২০২৫, শুক্রবার মুক্তি পাওয়ার কথা রয়েছে।জনতার সঙ্গে মিশে প্রচারের বিষয়টিনিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে এই ভিন্নধর্মী প্রচারণার কারণ ব্যাখ্যা করেছেন নায়ক রাসেল মিয়া। যারা তার এই 'রাস্তায় নামা'নিয়ে ভ্রুকুটি করছেন, তাদের উদ্দেশ্যে তিনি লিখেছেন:"যারা গোয়ার সিনেমা প্রচার ঘিরে আমার রাস্তায় নামা নিয়ে ভ্রুকুটি করছেন,আমি সেই অভিজাত দলের অংশ নই, আমার জীবন, আমার অনুপ্রেরণা-সবটাই এই দেশের সাধারণ মানুষগুলিকে ঘিরে,আমার প্রতিটি সিনেমা হয়ে থাকে এবং সামনেও হয়ে থাকবে গণমানুষের সিনেমা, দেওয়ালের চারধারে একা থাকার নিরবচ্ছিন্ন সুখ আমার পছন্দ নয়!সাধারণ মানুষের সঙ্গে সরাসরি সংযোগ স্থাপনের এই চেষ্টা, সিনেমার প্রতি তার দায়বদ্ধতা এবং গণমানুষের অভিনেতা হওয়ার আকাঙ্ক্ষা প্রকাশ করে।এই ব্যতিক্রমী উদ্যোগের মাধ্যমে রাসেল মিয়া এবং 'গোয়ার.টিম দর্শকদের সহযোগিতা কামনা করেছেন। ফেসবুক পোস্টের শেষাংশে তিনি লেখেন,১৪ই নভেম্বর গোয়ার সিনেমাটি শুভ মুক্তি সকলের সহযোগিতা আমাদের কাম্য।
আবিদ রহমান / আবিদ রহমান
ধারাবাহিকে ফিরছেন মাহি
আট বছর পর বড়পর্দায় প্রীতি!
লাবণ্য ফটো সুন্দরী ২০২৬ এর শুভ মহরত অনুষ্ঠিত
‘ভালোবাসার মূল্যে কখনোই মানসিক শান্তি হারানো ঠিক নয়’
শেষ হচ্ছে না ‘গোপাল ভাঁড়’, আসছে নতুন পর্ব
মাহি আসছেন তিন রূপে
মানুষ যখন ধারণা করে চরিত্রের প্রশ্ন তোলে খুব কষ্ট হয়: প্রভা
হাসপাতালে ভর্তি শ্বেতা তিওয়ারি
শিল্পী জয়িতা রশীদের এগিয়ে চলার গল্প
কোন ছবির জন্য পারিশ্রমিক বাড়ালেন শ্রদ্ধা কাপুর?
প্রথমবার সঞ্চালকের ভূমিকায় মাধুরী দীক্ষিত
শুটিংয়ে স্মৃতি বিভ্রাটে জেসমিন