কৌশানিকে মেকআপ ছাড়া দেখতে চাইলেন পরিচালক, অতঃপর...
পরিচালকের কড়া নির্দেশে চ্যালেঞ্জের মুখে পড়লেন ওপার বাংলার অভিনেত্রী কৌশানি মুখার্জি। চরিত্রের বাস্তবতা ধরে রাখতে তাকে বলা হলো, মুখে মেকআপের লেশমাত্র থাকবে না! ‘রক্তবীজ ২’-এর সেটে এমন এক মজার মুহূর্তে ধরা পড়ল পরিচালক শিবপ্রসাদ মুখার্জির ও কৌশানির হাসি-ঠাট্টার মাধ্যমে।
জানা যায়, পরিচালক শিবপ্রসাদ চান কৌশানিকে সম্পূর্ণ স্বাভাবিক রূপে উপস্থাপন করতে। কিন্তু নায়িকার মুখে তখনও ছিল হালকা মেকআপ। বিষয়টি টের পেতেই শিবপ্রসাদের নির্দেশ, ‘সব তুলে ফেলো, মুখ যেন একদম প্রাকৃতিক থাকে।’ মজার ছলেই কথাগুলো বলেন তিনি। কৌশানীও হেসে উত্তর দেন, ‘আজকে আমি কিচ্ছু করিনি!’ তবু শেষমেশ পরিচালকের কথামতো টিস্যু দিয়ে মুছে ফেলতে হয় মেকআপ।
‘রক্তবীজ ২’-এ কৌশানী অভিনয় করছেন অভিনেতা অঙ্কুশ হাজরার স্ত্রীর ভূমিকায়। বাংলাদেশি নৃত্যশিল্পী আয়েশা খানের চরিত্রে তার অভিনয় দর্শকের প্রশংসা পেয়েছে। ছবির ক্লাইম্যাক্সের গানও ইতোমধ্যে বেশ জনপ্রিয় হয়েছে।
এর আগে ২০২৪ সালে শিবপ্রসাদ ও নন্দিতা রায়ের পরিচালনায় ‘বহুরূপী’ ছবিতে অভিনয় করেন কৌশানী। সেই ছবিতে শিবপ্রসাদ ছিলেন তার সহঅভিনেতাও। ‘বহুরূপী’ ভালো ব্যবসা করার পর এবারের পূজায় ‘রক্তবীজ ২’ সফলতা পেয়েছে। ২৬ সেপ্টেম্বর মুক্তির পর ছবিটি এখনো প্রেক্ষাগৃহে চলছে, দর্শকও আগ্রহ নিয়ে দেখছেন কৌশানী ও অঙ্কুশের নতুন রসায়ন।
এমএসএম / এমএসএম
বিয়ের গুঞ্জন, সবকিছু খোলাসা করলেন প্রভা
অহনাকে নায়িকা বানাতে বাসায় গিয়েছিলেন মান্না, অতঃপর…
২৩ বছর পর আসছে সেই রোম্যান্টিক সিনেমার সিক্যুয়েল
শাড়ি উপহার পেয়ে বিপাকে দীপা খন্দকার, সাহায্য চাইলেন তানজিন তিশার
‘জরিনা’ চরিত্রে অভিনয়ের পর অশালীন প্রস্তাবে অতিষ্ঠ অভিনেত্রী
শনিবার ঢাকার মঞ্চে গাইবেন প্রীতম হাসান
থালাপতি বিজয়ের প্রতি মুগ্ধ অভিনেতা যশ
‘সোশ্যাল মিডিয়ায় ঢুকলে মনে হয় ক্রাইম পেট্রোল দেখছি’
হঠাৎ করে কনসার্ট বন্ধ হচ্ছে এটি বলা যাবে না: ন্যান্সি
নতুন রূপে আসছে ‘কোক স্টুডিও পাকিস্তান’
মডেলের সঙ্গে প্রেম ভেঙেছে ইশানের, ‘ধুরন্ধর’ অভিনেত্রীকে নিয়ে প্রশ্ন
২৩ বছর পর আবারও একসঙ্গে কেট-ম্যাথিউ, ফিরছে ‘হাউ টু লুজ আ গাই’!