‘আন্টি’ বলায় ব্লক করলেন সোনাক্ষী
বলিউডের জনপ্রিয় ভিলেন শত্রুঘ্ন সিনহার কন্যা অভিনেত্রী সোনাক্ষী সিনহা বরাবরই অনলাইন ট্রোলিংয়ের শিকার হন। কখনো ভিন্নধর্মে বিয়ে নিয়ে কটাক্ষ, আবার কখনো শরীর নিয়ে অযাচিত মন্তব্য। তবে কৌশলে সবকিছুই সামলে নেন।
সম্প্রতি এক নেটিজেন অভিযোগ করেন যে, সোনাক্ষী নাকি তাকে শুধু ‘আন্টি’ বলায় ব্লক করে দিয়েছেন।
এই প্রসঙ্গে অভিনেত্রী রসিকতার সুরে বলেন, তোমাকে আনব্লক করব শুধু আবার ব্লক করার জন্য!
সোনাক্ষীর এই রসিক ভঙ্গির জবাব মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। নেটিজেনরা তার খোলামেলা মনোভাব এবং তীক্ষ্ণ রসবোধের প্রশংসা করেছেন।
‘টু মাচ উইথ কাজল অ্যান্ড টুইঙ্কেল’ অনুষ্ঠানে সম্প্রতি হাজির হয়ে সোনাক্ষী খোলাখুলি জানালেন কীভাবে তিনি এসব ট্রোল সামলান এবং কেন কখনো কখনো পাল্টা জবাব দিতে বাধ্য হন।
অভিনেত্রী বলেন, আমি খুব কম সময়েই সমালোচকদের জবাব দিই। কিন্তু যখন দিই, তখন বুঝে নিতে হবে—ওরা সত্যিই সীমা ছাড়িয়েছে। সাধারণত আমি এসব উপেক্ষা করি, নেতিবাচকতা আমার খুব একটা ছুঁতে পারে না। কিন্তু কখনো কখনো এমন হয় যে মনে হয়—এই কে রে তুই? আমাকে এমন বলার সাহস তোর হলো কী করে? কম্পিউটারের ওপারে বসে থাকা এক অচেনা লোক, আর তুই আমাকে অপমান করবি? আচ্ছা, এবার তোকে দেখাই।
সালমান খানের বিপরীতে ২০১০ সালে ‘দাবাং’ ছবি দিয়ে অভিনয়ে যাত্রা শুরু করেন সোনাক্ষী। ‘রাজ্জো’ চরিত্রে আত্মপ্রকাশেই জয় করে নেন তরুণ দর্শকের হৃদয়। এরপর ‘আকিরা’, ‘নুর’, ‘ডাবল এক্সএল, ‘লুটেরা, ‘দহাড়’, ‘হীরামান্ডি’র মতো বৈচিত্র্যময় সিনেমায় নিজেকে নতুনভাবে আবিষ্কার করেছেন শত্রুঘ্ন সিনহার কন্যা। ‘জটাধারা’ ছবির মাধ্যমে প্রথমবার তেলেগু সিনেমায় দেখা যাবে তাকে।
Aminur / Aminur
বাংলাদেশে নিজেকে নিরাপদ মনে করি না : তিশা
অভিনয় করতে চাই সুচরিতা
শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাব, ক্ষুব্ধ রাধিকা আপ্তে
বাবার দায়িত্ব পালন করেননি মহেশ, ছেলের দাবিতে একমত পরিচালক
চিরচেনা গ্ল্যামারে ফিরলেন শখ
প্রথমবার রজনীকান্তের সঙ্গে বিদ্যা বালান, পয়লা দর্শনেই চমক
দুর্গাপূজায় কি আসলেই ‘আন্ধার’ আসবে? যা বললেন নির্মাতা-প্রযোজক
প্রীতিলতার স্মরণে মঞ্চনাটক, সংগীতানুষ্ঠান ও চিত্রপ্রদর্শনী
কৌশানি এবার ‘চন্দ্রমুখী’
অপুর হাতে ‘গীতাঞ্জলি’, সঙ্গে বিশেষ বার্তা
শাড়িতে চমকে দিলেন তানজিন তিশা
কারিনা-পৃথ্বীরাজের এই ক্রাইম থ্রিলার যেমন সাড়া ফেলছে