বগুড়ায় প্রার্থী বেগম খালেদা জিয়া ও তারেক রহমান : নেতাকর্মীদের আনন্দ মিছিল
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দীর্ঘ ১৭ বছর পর আবারও নির্বাচনে অংশ নিচ্ছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তিনি এবার বগুড়া-৭ (গাবতলী-শাজাহানপুর) আসন থেকে প্রার্থী হচ্ছেন। অন্যদিকে তাঁর ছেলে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বগুড়া-৬ (সদর) আসনে লড়বেন।
দলীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে বগুড়া-৬ আসন থেকেই নির্বাচন করতেন বেগম খালেদা জিয়া। তবে এবার তিনি সেই আসন ছাড়ছেন ছেলে তারেক রহমানের জন্য। গতকাল রাতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৩৭টি আসনে দলের প্রার্থীদের নাম ঘোষণা করেন।
এই খবর প্রকাশের সঙ্গে সঙ্গে বগুড়া জুড়ে শুরু হয় উৎসবের আমেজ। সোমবার সন্ধ্যায় সংবাদটি ছড়িয়ে পড়লে শহরের নবাববাড়ি সড়কের দলীয় কার্যালয়ে নেতাকর্মীরা সমবেত হতে থাকেন। তারা আনন্দে একে অপরকে জড়িয়ে ধরেন, কোলাকুলি করেন এবং শুকরিয়া আদায় করেন।
রাতে জেলা বিএনপির কার্যালয় থেকে একটি আনন্দ মিছিল বের হয়। শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা, জয়নাল আবেদীন চাঁন, আলী আজগর তালুকদার হেনা, সহিদ উন নবী সালাম, কেএম খায়রুল বাশারসহ অন্য নেতারা।
সমাবেশে বক্তারা বলেন, “বগুড়াবাসীর ভাগ্য উজ্জ্বল হয়েছে। খালেদা জিয়া ও তারেক রহমান একসঙ্গে এখান থেকে নির্বাচন করছেন—এটা আমাদের জন্য ঐতিহাসিক মুহূর্ত।”
বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশারফ হোসেন বলেন, “আমরা অত্যন্ত আনন্দিত। তারেক রহমান প্রথমবারের মতো বগুড়া সদর আসন থেকে নির্বাচন করছেন—এটা জেলার মানুষের জন্য বড় পাওয়া। খালেদা জিয়াও অতীতে বগুড়া থেকে সর্বাধিক ভোটে নির্বাচিত হয়েছিলেন, এবারও তার রেকর্ড ভাঙবে ইনশাল্লাহ।”
সাবেক জেলা সভাপতি ভিপি সাইফুল ইসলাম বলেন, “দীর্ঘদিন পর বেগম খালেদা জিয়া বগুড়া থেকে নির্বাচন করছেন, এটা বগুড়াবাসীর গর্বের বিষয়। আমরা বিশ্বাস করি, এবারও তিনি ও তারেক রহমান বিপুল ভোটে জয়ী হবেন।”
বিএনপির অন্যান্য প্রার্থীরা হলেন—বগুড়া-১ আসনে কাজী রফিকুল ইসলাম, বগুড়া-৩ আসনে আব্দুল মহিত তালুকদার, বগুড়া-৪ আসনে মোশারফ হোসেন এবং বগুড়া-৫ আসনে গোলাম মোহাম্মদ সিরাজ। বগুড়া-২ আসনটি জোটের প্রার্থী মাহমুদুর রহমান মান্নাকে দেয়া হতে পারে। তবে জোট না হলে এই আসনে মীর শাহে আলম দলের প্রার্থী হতে পারেন।
Aminur / Aminur
নড়াইলে গণঅধিকার পরিষদের নতুন কমিটি উদযাপন ও সাংগঠনিক সভা অনুষ্ঠিত
অপহরণকারী সন্দেহে নারীসহ দুইজনকে পুলিশে দিল স্হানীয়রা
চাঁপাইনবাবগঞ্জে চোরাই মোটরসাইকেলসহ আন্তঃজেলা চোর চক্রের ৬ সদস্য গ্রেপ্তার
ঠাকুরগাঁও-১ আসনে বিএনপির ৩ প্রার্থীর মনোনয়ন ফরম জমা
কাপাসিয়ায় শিক্ষার্থীদের ইভটিজিং, বখাটের ৩ মাসের কারাদন্ড দিলেন এসিল্যান্ড
বগুড়ায় ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার
কালিহাতীতে চালককে জিম্মি করে মাইক্রোবাস নিয়ে যাওয়ার চেষ্টা, রামদা-রড উদ্ধার
জলাশয়ে প্রাণের জোয়ার, ত্রিশালে ছাড়া হলো মাছের পোনা
কাশবন থেকে রিভলবার ও গুলি উদ্ধার
সাতকানিয়ায় বিদায়ি ইউএনও মাহমুদুল হাসানের মহামারী!
অভাবের সংসারে অসমাপ্ত ঘর, রেহানার পাশে হারুন মোল্লা ফাউন্ডেশন।
গোদাগাড়ীতে সীমান্তবাসীর বিকল্প কর্মসংস্থানে বিজিবির প্রশিক্ষণ, সনদ পেলেন ২০ জন