রাজশাহী-৬ আসনে বিএনপির প্রার্থী আবু সাইদ চাঁদ, নেতাকর্মীদের মধ্যে উচ্ছ্বাস
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-৬ (চারঘাট-বাঘা) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে প্রার্থী হিসেবে জেলা বিএনপির আহ্বায়ক আবু সাইদ চাঁদের নাম ঘোষণা করা হয়েছে।
সোমবার (৩ নভেম্বর) বিকেলে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দেন।
সংবাদ সম্মেলনে তিনি বলেন,
“আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি জনগণের ভোটের অধিকার পুনরুদ্ধারে অংশ নিচ্ছে। রাজশাহী-৬ আসনে আবু সাইদ চাঁদকে দলীয় মনোনয়ন দেওয়া হয়েছে।”মনোনয়ন ঘোষণার খবর জানাজানি হওয়ার সঙ্গে সঙ্গে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে উচ্ছ্বাস ও উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে। বাঘা ও চারঘাটে মিষ্টি বিতরণ ও আনন্দ মিছিলের আয়োজন করেন দলীয় কর্মীরা।
বাঘা উপজেলার নারায়নপুর বাজার থেকে সন্ধ্যায় বিশাল আনন্দ মিছিল বের করে স্থানীয় বিএনপি নেতাকর্মীরা। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকেও আবু সাইদ চাঁদকে শুভেচ্ছা জানিয়ে পোস্টে ভরে যায় স্থানীয়দের টাইমলাইন।
দলীয় সূত্রে জানা গেছে, ত্যাগী ও পরীক্ষিত এই নেতার বিকল্প নেই রাজশাহী-৬ আসনে। আন্দোলন-সংগ্রামে অগ্রণী ভূমিকা রাখা আবু সাইদ চাঁদ চারঘাট-বাঘার মানুষের কাছে ইতোমধ্যে জনপ্রিয় ও গ্রহণযোগ্য নেতা হিসেবে পরিচিতি পেয়েছেন।
উল্লেখ্য, চারঘাট-বাঘার মানুষের কল্যাণে আন্দোলন ও সংগ্রাম করতে গিয়ে দেশের ১২টি জেলায় তার বিরুদ্ধে ৮৫টি মামলা হয়েছে। জেল খাটতে খাটতে হারিয়েছেন তাঁর মা ও সহধর্মিণীকে। তবুও আদর্শের পথে অনড় থেকেছেন তিনি।
Aminur / Aminur
ইতিহাস ও ঐতিহ্য ক্যামেরাবন্দি করে ডিজিটাল মাধ্যমে জনপ্রিয় তরুণ কনটেন্ট ক্রিয়েটর আরিফ হাসান
পটিয়ায় ধর্ষণ মামলার ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার
মাদারীপুরে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলা শুরু
সিংগাইরে চাঁদাবাজি মামলায় ছাত্রদল নেতা কহিনুর গ্রেফতার
নেত্রকোণার বারহাট্রায় পেয়ারা পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
সবুজ গাজীপুর গড়ার প্রত্যয়: পূবাইলে ৫০ হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনে গাসিক প্রশাসক
নড়াগাতীতে পূর্ব শত্রুতার জেরে ইউপি সদস্য খুন
নেত্রকোণার মোহনগঞ্জে পল্লী বিদ্যুতের ট্রান্সফরমার চুরির ঘটনায় যুবক আটক
সন্দ্বীপে স্কুলছাত্রী নিখোঁজের ১৬ ঘণ্টা পর কুমিল্লা থেকে উদ্ধার, অভিযুক্তকে ধরতে অভিযান
স্বাধীনতার ৫৫ বছরেও শ্রমিকদের ভাগ্য বদলায়নি: অ্যাডভোকেট আতিকুর রহমান
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান
গোপালগঞ্জে এলজিইডির অবকাঠামোগত উন্নয়নে পরিবর্তন এসেছে যোগাযোগব্যবস্থায়