এনসিপির আখতারের আসনে বিএনপির প্রার্থী এমদাদুল হক ভরসা
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য প্রার্থীদের নাম ঘোষণা করেছে বিএনপি। সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় ঢাকার গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রাথমিকভাবে ২৩৭টি আসনে প্রার্থীর নাম ঘোষণা করেন। ঘোষিত তালিকায় দেখা যায়, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেনের এলাকা রংপুর-৪ (কাউনিয়া-পীরগাছা) আসনে বিএনপির রংপুর জেলা শাখার সাবেক সভাপতি ও কাউনিয়া উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব এমদাদুল হক ভরসার নাম ঘোষণা করা হয়েছে। এই ঘোষণার পরপরই শুরু হয় উল্লাস। অনেক জায়গায় হয়েছে আনন্দ মিছিল। তবে এই আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী এটিএম আজহারুল ইসলাম।
উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোসাব্বের আহমদ কোয়েল বলেন, দলের মাঠ পর্যায়ের চাওয়া পাওয়াকে প্রাধান্য দিয়েছে দল।
উপজেলা যুবদলের সদস্য সচিব আজিজ বাবু বলেন, “মহান আল্লাহর কাছে শুকরিয়া এবং দলের হাই কমান্ডের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।”দলের তৃনমুলের চাওয়া পাওয়াকে মূল্যায়ন করেছে দল।
এমএসএম / এমএসএম
জয়পুরহাটে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর আনুষ্ঠানিক উদ্বোধন
পানি উন্নয়ন বোর্ডের জমি দখল করে ভবন নির্মাণের অভিযোগ
নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে নোবিপ্রবিতে সেমিনার ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
সীমান্তের ওপার থেকে শ্রমিক অসন্তোষ উসকে দিয়ে বিশৃঙ্খলার অপচেষ্টা চলছেঃ প্রধানমন্ত্রী তারেক রহমান
পটুয়াখালীর মির্জাগঞ্জে নিখোঁজ স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার
অপসাংবাদিকতার বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনের কাছে নওয়াপাড়া প্রেসক্লাবের স্মারকলিপি
ধামরাইয়ে চার বাড়ির সামনে কাফনের কাপড়-আতর ও গলাকাটা মুরগি, আতঙ্কে গ্রামবাসী
সৌদি আরবে ভালো চাকরির প্রলোভনে কোটি টাকা হাতিয়ে আত্মগোপনে চাঁপাইনবাবগঞ্জের আদম দালাল লিটু
উজিরপুরে নতুন কুড়ি স্পোর্টস সিজন ২ উদ্ভোধন
টানা আন্দোলনের পর গাজীপুরে শান্তিপূর্ণ ভাবে কাজে ফিরেছেন শ্রমিকেরা: কঠোর অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী
পিরোজপুরে ইসলামী যুব আন্দোলনের যুব সম্মেলন অনুষ্ঠিত
পিরোজপুরে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে মতবিনিময় সভা: ৭ সদস্যের পৌর কমিটি গঠন