হাতিয়ায় ৬ হাজার ৪০০ কেজি জাটকা জব্দ করেছে কোস্টগার্ড
নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ায় প্রায় ২২ লক্ষ ৪০ হাজার টাকা মূল্যের ৬ হাজার ৪০০ কেজি জাটকা জব্দ করেছে কোস্ট গার্ড। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার মধ্যরাতে হাতিয়া উপজেলার বয়ারচর সংলগ্ন মেঘনা নদীতে।। বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট আবুল কাশেম।
তিনি জানান,
গোপন সূত্রে খবর পেয়ে গত সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যা ৬ টা থেকে মঙ্গলবার ( ৪ নভেম্বর) মধ্যরাত ৪ টা পর্যন্ত কোস্ট গার্ড স্টেশন হাতিয়া কর্তৃক নোয়াখালীর হাতিয়া উপজেলাধীন মেঘনা নদীতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় বয়ারচর সংলগ্ন মেঘনা নদীতে ২ টি কাঠের ট্রলার তল্লাশি করে প্রায় ২২ লক্ষ ৪০ হাজার টাকা মূল্যের ৬ হাজার ৪০০ কেজি জাটকা জব্দ করা হয়। এসময় জাটকার প্রকৃত মালিক না পাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
তিনি আরো বলেন, পরবর্তীতে
জব্দকৃত জাটকা হাতিয়া উপজেলা মৎস্য বিভাগের উপস্থিতিতে স্থানীয় এতিমখানা এবং গরিব দুস্থদের মাঝে বিতরণ করা হয়।-
এমএসএম / এমএসএম
জয়পুরহাটে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর আনুষ্ঠানিক উদ্বোধন
পানি উন্নয়ন বোর্ডের জমি দখল করে ভবন নির্মাণের অভিযোগ
নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে নোবিপ্রবিতে সেমিনার ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
সীমান্তের ওপার থেকে শ্রমিক অসন্তোষ উসকে দিয়ে বিশৃঙ্খলার অপচেষ্টা চলছেঃ প্রধানমন্ত্রী তারেক রহমান
পটুয়াখালীর মির্জাগঞ্জে নিখোঁজ স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার
অপসাংবাদিকতার বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনের কাছে নওয়াপাড়া প্রেসক্লাবের স্মারকলিপি
ধামরাইয়ে চার বাড়ির সামনে কাফনের কাপড়-আতর ও গলাকাটা মুরগি, আতঙ্কে গ্রামবাসী
সৌদি আরবে ভালো চাকরির প্রলোভনে কোটি টাকা হাতিয়ে আত্মগোপনে চাঁপাইনবাবগঞ্জের আদম দালাল লিটু
উজিরপুরে নতুন কুড়ি স্পোর্টস সিজন ২ উদ্ভোধন
টানা আন্দোলনের পর গাজীপুরে শান্তিপূর্ণ ভাবে কাজে ফিরেছেন শ্রমিকেরা: কঠোর অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী
পিরোজপুরে ইসলামী যুব আন্দোলনের যুব সম্মেলন অনুষ্ঠিত
পিরোজপুরে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে মতবিনিময় সভা: ৭ সদস্যের পৌর কমিটি গঠন