‘খুব পরিপাটি পুরুষ আমার একেবারেই পছন্দ নয়’
বলিউড অভিনেত্রী মালাইকা আরোরা। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে নিয়ে বেশ আলোচনা-সমালোচনা হচ্ছে। নেটিজেনরা বলছেন মালাইকার জীবনে এসেছে নতুন প্রেম।
বর্তমানে মালাইকা নাম জড়িয়েছে হর্ষ মেহতা নামে এক হিরে ব্যবসায়ীর সঙ্গে। অতীতের সাক্ষাৎকারে মালাইকা বলেছিলেন, ‘একটু রুক্ষ এবং ধারালো চেহারার পুরুষ পছন্দ আমার। খুব পরিপাটি, ফর্সা, গোঁফ-দাড়ি কামানো পুরুষ আমার একেবারেই পছন্দ নয়।’
পছন্দের পুরুষের কেমন গুণ থাকতে হবে, তাও জানিয়েছিলেন। তার কথায়, ‘সে যেন প্রকাশ্যে সাহসের সঙ্গে ‘ফ্লার্ট’ করতে সক্ষম হয়। আমার এমন কাউকে পছন্দ যে ভালো চুমু খেতে পারে।’
তার মতে, পুরুষের থাকবে শক্ত চোয়াল এবং তিনি হবেন স্পষ্টবাদী। সেই সাক্ষাৎকারে দ্বিতীয় বিয়ে নিয়েও মালাইকাকে প্রশ্ন করা হয়েছিল। তিনি বলেছিলেন, ‘আমি খুবই রোম্যান্টিক মানুষ। আমি ভালোবাসায় বিশ্বাস করি। তাই আগামীতে হবে না, সেটা এখনই বলা যাবে না।’
উল্লেখ্য, গত বছর অর্জুন কপূরের সঙ্গে বিচ্ছেদ হয় মালাইকার। তারপর থেকেই নাকি তার হর্ষের সঙ্গে আলাপ। বলিউডে গুঞ্জন, গত কয়েক মাস ধরে তারা সম্পর্কে আছেন।
এমএসএম / এমএসএম
হঠাৎ কনের সাজে সাদিয়া আয়মান
হ্যাঁ, প্রেম করছি, তবে আপাতত বিয়ে নয় : জাহ্নবী
সমু চৌধুরীর চিকিৎসায় দায়িত্ব নিচ্ছে অভিনয়শিল্পী সংঘ
ভিকির প্রশংসায় পঞ্চমুখ ক্যাটরিনা
টিভি নেই, মোবাইলও নয়—মেয়েকে যেভাবে বড় করছেন আসিন
কানজয়ী নির্মাতাকে এবার পাঁচ বছরের কারাদণ্ড দিলো ইরানের আদালত
মধ্যবিত্ত পরিবারের সুখ-দুঃখের গল্পের এই নাটক
নেগেটিভ চরিত্রের খোঁজে
কম বয়সী নায়িকার সঙ্গে রোমান্স নিয়ে নির্মাতাকে যা বলেছিলেন নাসিরুদ্দিন
শাহরুখ খান বললেন, ‘খুনি নই, আমি প্রেমিক’
চিত্রনায়িকা পপির মা আর নেই
নতুন লুকে সাই পল্লবী