ঢাকা সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬

বাঘা সীমান্তে ভারতীয় মদ ও কীটনাশক আটক


আবুল হাশেম, বাঘা photo আবুল হাশেম, বাঘা
প্রকাশিত: ৫-১১-২০২৫ বিকাল ৭:৫৮

রাজশাহীর বাঘা সীমান্তে পৃথক অভিযানে ভারতীয় মদ ও কীটনাশক আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার (০৫ নভেম্বর ২০২৫) ভোররাতে রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) এর সদস্যরা এ অভিযান পরিচালনা করেন।

বিজিবি সূত্রে জানা যায়, রাত আনুমানিক ০৩টা ২০ মিনিট থেকে ০৪টা ১৫ মিনিট পর্যন্ত মীরগঞ্জ ও আলাইপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় টহল দল দুটি পৃথক অভিযান চালায়। এসময় সীমান্ত পিলার ৭৮/২-এস হতে প্রায় ২ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে মাহাদীপুর এলাকায় একটি পরিত্যক্ত বস্তা থেকে ১৯ বোতল ভারতীয় Old Monk রাম ও ১০ বোতল জেডি ব্র্যান্ডের মদ উদ্ধার করা হয়।

অপরদিকে, সীমান্ত পিলার ৮১/৩-এস হতে আনুমানিক ৪ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে কিশোরপুর এলাকায় পরিচালিত অপর এক অভিযানে ৩০ প্যাকেট ভারতীয় ব্র্যান্ডের কীটনাশক MANCOZEB 75% DITHANEM-45 (ফুল ও ফলের ভিটামিন) আটক করা হয়।

আটককৃত মাদকদ্রব্য পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য বাঘা থানায় এবং কীটনাশকসমূহ রাজশাহী শুল্ক অফিসে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানায় বিজিবি।

এমএসএম / এমএসএম

নেত্রকোণার দুর্গাপুরে জন্ম থেকেই ১৩ বছর বয়স জুয়েলের হার্টে ছিদ্র-চিকিৎসার অভাবে থমকে আছে জীবন

খালিয়াজুরীর হত্যা মামলায় দুই আসামি ময়মনসিংহে আটক

টঙ্গীতে ১০ কেজি গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার

থানায় গিয়ে আত্মসমর্পণ করলেন কৃষক হত্যায় অভিযুক্ত যুবক

তিন মাস যাবৎ রাকাব চেয়ারম্যান পদ শূন্য থাকায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আটকে আছে

সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কাউনিয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

কুমিল্লায় ৪৩ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ

জুড়ীতে অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকার অভিযোগে এক মাদ্রাসা শিক্ষক সাময়িক বরখাস্ত

পটুয়াখালীতে ইয়াবার টাকা নিয়ে দ্বন্দ্বে জাকারিয়া হত্যা, গ্রেফতার ৩, চোরাই মালামাল উদ্ধার

সুবর্ণচরে আইন শৃঙ্খলা সভা ও বাজার উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন

চুনা ম্যানগ্রোভকে (ওইসিএম) হিসেবে স্বীকৃতির উদ্যোগে স্থানীয় জনগণের সম্মতি

দ্রুত রামেসু বাজারে সংগঠিত হত্যাকাণ্ডের বিচারের দাবী

কুড়িগ্রামে তথ্য অধিকার দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত