ঢাকা বৃহষ্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬

সহকারী এটর্নি জেনারেল হলেন পেকুয়ার কেএম সাইফুল ইসলাম


পেকুয়া প্রতিনিধি photo পেকুয়া প্রতিনিধি
প্রকাশিত: ৫-১১-২০২৫ রাত ৮:৭

এডভোকেট কে এম সাইফুল ইসলাম কক্সবাজারের পেকুয়া উপজেলার মগনামা ইউনিয়নের বাসিন্দা। তিনি মগনামা উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি  এবং চট্টগ্রামের হাজী মুহম্মদ মুহসীন কলেজ থেকে এইচএসসি পাস করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে ভর্তি হন।

তিনি ২০১০ সালে এলএলবি এবং ২০১১ সালে এল এল এম পাস করেন। তিনি ২০১৩ সালে কারাগার থেকে পরীক্ষা দিয়েই বার কাউন্সিল তালিকাভুক্ত হন এবং ২০১৫ সালে আইনজীবী হিসেবে হাইকোর্ট বিভাগে পারমিশন লাভ করেন।স্কুল জীবন থেকেই ছাত্রদলের রাজনীতিতে সক্রিয় ভূমিকা পালন করেন তিনি । সর্বশেষ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন । জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্য হিসেবে আওয়ামী লীগ বিরোধী আন্দোলন- সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন  এবং কারাবরণ করেছেন । তিনি জিয়াউর ফাউন্ডেশনের আজীবন সদস্য।

বিপ্লবের দুর্দিনে সকল নেতাকর্মী কে আগলে রেখেছেন সাইফুল ইসলাম। তারই মূল‍্যায়ন হিসেবে সুপ্রিম কোর্টের  সহকারী এটর্নী জেনারেল হিসেবে নিয়োগ পেয়েছেন কক্সবাজারের কৃতি সন্তান এডভোকেট কেএম সাইফুল ইসলাম।

তিনি বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ , সাবেক যুগ্মসচিব ও বর্তমান চেয়ারপারসনের উপদেষ্টা লায়ন আসলাম চৌধুরী, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক আহবায়ক আবু সুফিয়ান সহ অসংখ্য বিএনপি ও ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনের নেতাকর্মীদের মামলা পরিচালনা করেছেন।

এই বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, “মহান আল্লাহর ইচ্ছায় রাষ্ট্রের আইন কর্মকর্তা হিসেবে নিয়োগ পেয়েছি।ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য সততা এবং নিষ্ঠার সাথে দায়িত্ব পালনে সকলের দোয়া এবং সহযোগিতা কামনা করছি।

এমএসএম / এমএসএম

মুকসুদপুরে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ১

নেত্রকোণায় জুয়ার আসর থেকে যুবদল নেতা,ফায়ার সার্ভিস কর্মকর্তা-বিজিবি সদস্যসহ আটক-৮

সুন্দরবনের আলোচিত বনদস্যু ‘নানা ভাই' বাহিনীর ১২ সদস্য মোংলায় কোষ্টগার্ডের কাছে আত্মসমর্পণ

সিংড়ায় নিয়োগে অনিয়মের অভিযোগ, পদ স্থগিতের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন

রাজশাহীর পবায় সার কেলেঙ্কারি: কৃষি কর্মকর্তার দায়িত্বহীনতা নাকি স্বজনপ্রীতি ?

রায়গঞ্জে পানি সরতেই ৫ হাজার বিঘায় চাষ, কৃষির সঙ্গে ফিরছে সরকারের রাজস্ব

আদমদীঘিতে ৩৫০ ফিট চায়না দুয়ারি জাল জব্দ

ভূরুঙ্গামারীতে শিয়াল ঠেকাতে বিদ্যুতায়িত ফাঁদ, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গরুর মৃত্যু

বাকেরগঞ্জে কাবাব এর নামে কি খাচ্ছেন আপনি এবং আপনার ফ্যামিলি

মান্দায় সড়ক সংস্কারের মান পরিদর্শনে প্রকল্প পরিচালক

৫ বছরে ২৫ কোটি বৃক্ষ রোপণ কর্মসূচি ধুনটে স্কাউটদের মাঝে গাছের চারা বিতরণ

হাতিয়া তমরদ্দি ইউনিয়নে খালেদা জিয়ার রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতা, বিজয়ীদের পুরস্কার প্রদান

ধামইরহাটে সর্বদলীয় নেতাকর্মীদের শ্রদ্ধায় উপজেলা বিএনপির সভাপতি এম এ ওয়াদুদের দাফন সম্পন্ন