ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

মেহেরপুরে শ্বশুর হত্যার দায় জামাতা আলমগীর হোসেনের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড


মেহেরপুর প্রতিনিধি photo মেহেরপুর প্রতিনিধি
প্রকাশিত: ৬-১১-২০২৫ দুপুর ৪:৪৬

মেহেরপুরে শ্বশুর হ*ত্যা*য় জামাতা আলমগীর হোসেনের যা/ব/জ্জী/ব/ন সশ্রম কারা*দণ্ড ৫০ হাজার টাকা জরিমানা ও অনাদায় দুই বছর জেল দিয়েছে মেহেরপুর দায়রা জজ আদালত।

আজ বৃহস্পতিবার মেহেরপুর দায়রা জজ আদালতের বিচারক এস এম নাসিম রেজা শ্বশুর হত্যার দায়ে মেহেরপুর সদর উপজেলার রামনগর কলোনি পাড়ার সোহরাব হোসেনের ছেলে আলমগীর হোসেনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ৫০ হাজার টাকা জরিমানা ও অনাদায় ২ বছর জেল দিয়েছে।

মামলার বিবরণী থেকে জানা যায় যে, মেহেরপুর সদর উপজেলার কলোনি পাড়ার সোহরাব হোসেনের ছেলে আলমগীর হোসেনের সাথে একই এলাকার বুলবুলি খাতুনের বিয়ে হয়। বিয়ের পর থেকে সে ২ লাখ টাকা যৌতুক দাবি করে আসে। পরে তাকে ৭০ হাজার টাকা দেয়া হলেও স্ত্রীর উপর নির্যাতন চলতে থাকে। একপর্যায়ে স্ত্রী মেহেরপুর আদালতে নারী নির্যাতন মামলা দায়ের করে। আদালতের আদেশে পুলিশ তাকে গ্রেফতার করে জেলা হাজতে প্রেরণ করেন।

২০১৬ সালে সে জামিনে  মুক্ত হয়ে ধারালো অস্ত্র দিয়ে তার শ্বশুরকে কুপিয়ে জখম করে। এলাকাবাসী তাকে উদ্ধার করে মেহেরপুর সদর হাসপাতালে ভর্তি করে। কর্তব্যরত চিকিৎসকগণ  তাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী রেফার করে এবং সেখানে তার মৃত্যু হয়।

পরবর্তীতে স্ত্রীবাদী হয়ে মেহেরপুর সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করে। মামলা নম্বর- ২১/২০২৬।

আজ মেহেরপুর জেলা দায়রা জজ আদালত সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে আলমগীর হোসেনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ৫০ হাজার টাকা জরিমানা ও অনাদায় ২ বছর জেল দিয়েছে।

এমএসএম / এমএসএম

বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা

লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ

বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র‍্যালি

পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু

ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার