ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

ঠাকুরগাঁওয়ে জলপাই ও বিস্কুট খেয়ে হঠাৎ অসুস্থ বিদ্যালয়ের ৫ ছাত্রী


কামরুল হাসান, ঠাকুরগাঁও photo কামরুল হাসান, ঠাকুরগাঁও
প্রকাশিত: ৬-১১-২০২৫ দুপুর ৪:৪৯

ঠাকুরগাঁও সদর উপজেলার কুমারপুর উচ্চ বিদ্যালয়ে একই বিস্কুট খাওয়ার পরপরই ষষ্ঠ শ্রেণির পাঁচ ছাত্রী শ্বাসকষ্টে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। বৃহস্পতিবার সকালে ঘটে যাওয়া এ ঘটনায় বিদ্যালয়সহ পুরো এলাকায় উৎকণ্ঠা ছড়িয়ে পড়েছে।
স্কুলসূত্র জানায়, সকাল ১০টার অ্যাসেম্বলি শেষে শিক্ষার্থীরা ক্লাসে ফেরে। কিছুক্ষণের মধ্যেই পাঁচ ছাত্রী হঠাৎ শ্বাস নিতে কষ্ট অনুভব করে। প্রথমে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা দেওয়া হলেও অবস্থার অবনতি হলে সবাইকে ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে পাঠানো হয়।
সহকারী শিক্ষক জয়নাল আবেদীন বলেন, “একজনের পরে আরেকজন অসুস্থ হয়ে পড়ায় আমরা দ্রæত চিকিৎসার ব্যবস্থা করি। কী কারণে এমন হলো বুঝে উঠতে পারছি না।”
হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক ডা. জাকিয়া আক্তার জুই জানান, “পাঁচজনই শ্বাসকষ্ট নিয়ে এসেছে। তাদের জিজ্ঞেস করে জানা গেছে অ্যাসেম্বলি শেষে সবাই একই ধরনের বিস্কুট খেয়েছিল। এরপরই উপসর্গ দেখা দেয়।”
তিনি বলেন,“ফুসফুস পরিষ্কার রয়েছে। জ্বর বা কাশিও ছিল না। এই হঠাৎ শ্বাসকষ্টের কারণ নিশ্চিত হতে বিস্কুটটি মেয়াদোত্তীর্ণ ছিল কি না সেটি পরীক্ষা করা জরুরি।”
হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, ছাত্রীদের অক্সিজেন দিয়ে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। মুখে খাবার আপাতত নিষেধ। ২৪ ঘণ্টা পর্যবেক্ষণের পর সঠিক কারণ সম্পর্কে ধারণা পাওয়া যাবে।
এক অসুস্থ শিক্ষার্থীর অভিভাবক বলেন, “মেয়ে সকালে ভালো ছিল। স্কুলে গিয়ে এমন অবস্থায় পড়বে ভাবতেই পারছি না।”
ঘটনার পর বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে ভীতি ছড়িয়ে পড়ে। অনেক অভিভাবক দুপুরেই সন্তানদের বাড়িতে নিয়ে যান।

এমএসএম / এমএসএম

জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন

‎সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ

আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার

পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ

সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন

সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ

ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু

ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন

পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি

মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড

নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন

কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’

পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার