ঢাকা রবিবার, ৪ অক্টোবর, ২০২৬

রাণীনগরে তারুণ্যের উৎসব উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত


রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি photo রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশিত: ৭-১১-২০২৫ দুপুর ১:০

তারুণ্যের উৎসব উপলক্ষ্যে নওগাঁর রাণীনগরে শিক্ষা প্রতিষ্ঠানে যৌন হয়রানী প্রতিরোধে সম্মানিত শিক্ষকমন্ডলী ও শিক্ষার্থীদের অংশগ্রহণে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার উপজেলার ত্রিমোহনী উচ্চ বিদ্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসকের  নির্দেশনায় উপজেলা প্রশাসনের আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়।সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রাকিবুল হাসান। সহকারি কমিশনার (ভূমি) নাবিলা ইয়াসমিন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মো: আব্দুল মোত্তালেব   সকল শিক্ষক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণির শতাধিক শিক্ষার্থীরা সভায় অংশগ্রহণ করেন। সভা শেষে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় অংশ গ্রহণকারী বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার তুলে দেন অতিথি  বিন্দুরা। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রাকিবুল হাসান শিক্ষার্থীদের যৌন হয়রানীর বিরুদ্ধে কঠোর প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।  আগামীতে ধারাবাহিক ভাবে উপজেলার  বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এই ধরণের আলোচনা সভার আয়োজন করা হবে বলে  জানান এই কর্মকর্তা।

এমএসএম / এমএসএম

ধাম‌ইরহাটে রাসায়নিক স্প্রে করে ২ একর ১২শতক জমির ধান নষ্ট করেছে প্রতিপক্ষ 

এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা

আটোয়ারী লক্ষীপুর মাদ্রাসায় জাল কাগজে কমিটি করে উপাধ্যক্ষ সহ ৪ জন নিয়োগ, দেখার কেউ নাই

পঞ্চগড়ে রাতের আঁধারে বিদ্যালয়ের ১১টি ফ্যান চুরি, এলোমেলো অফিস কক্ষ

আদমদীঘিতে বারান্দা থেকে বাবুর্চির মরদেহ উদ্ধার

সিংড়ায় পরিবেশ ও প্রকৃতি আন্দোলনের লিফলেট বিতরণ

মৌলভীবাজারে প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য, টিকটকার মামুন গ্রেপ্তার

দাউদকান্দিতে রায়পুর কৈলাশ চৌধুরী উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

পিরোজপুরের কাউখালীতে গৃহবধূকে শ্বাসরোধে হত্যা, ঘরের মালামাল লুট

ঠাকুরগাঁওয়ে তিন বছরের শিশুর ওপর যৌন নিপীড়ন, ১৩ বছরের কিশোর কারাগারে

চাঁপাইনবাবগঞ্জে এসআরবির বিরুদ্ধে মুক্তিযোদ্ধা পরিবারের দুই ছেলেকে ‘মাদক মামলায় ফাঁসানোর’ অভিযোগ

ভোলা পৌরসভায় মশক নিধন কার্যক্রমে ৪১ লাখ টাকা অনিয়ম ও আত্মসাতের অভিযোগ কর্তৃপক্ষের বিরুদ্ধে

প্রশাসক রিটনের সাথে রাজশাহী অনলাইন সাংবাদিক ফোরামের নবনির্বাচিত নেতৃবৃন্দের মতবিনিময়