চাঁদাবাজ-জুলুমবাজদের স্থান বিএনপিতে নেই"-মনপুরায় নুরুল ইসলাম নয়ন
ভোলা-৪ (মনপুরা-চরফ্যাসন) আসনে আগামী সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী ও কেন্দ্রীয় যুবদলের সাধারন সম্পাদক নুরুল ইসলাম নয়ন বলেছেন, বিএনপি দলের কাছে শধু কর্মীরা নিরাপদ নয়, দলমত নির্বিশেষে সবাই বিএনপির কাছে নিরাপদ। তবে কোন চাঁদাবাজ, জুলুমবাজদের স্থান বিএনপিতে নেই।
শনিবার দুপুর ১২ টায় মনপুরা সদর হাজীরহাট উপজেলা বিএনপি আয়োজিত গণসংবর্ধনায় তিনি এই কথা বলেন।
এর আগে বক্তব্যে উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান আবদুল মন্নান হাওলাদার মনপুরা বিদ্যুৎ সমস্যা সমাধান, চিকিৎসা সেবা উন্নত, নৌ-যাতায়াত সমস্যা সমাধানের দাবীর প্রেক্ষিতে তা সমাধানের আশ্বাস সহ চরফ্যাসন-মনপুরায় এক গুচ্ছ উন্নয়নের প্রতিশ্রুতি দেন বিএনপির মনোনীত প্রার্থী ও কেন্দ্রীয় যুবদলের সাধারন সম্পাদক নুরুল ইসলাম নয়ন।
এছাড়াও নয়ন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা তুলে ধরে বাড়ি বাড়ি গিয়ে নম্রতার সহিত ধানের শীষ প্রতিকে ভোট চাওয়ার জন্য অনুরোধ করেন।
এই সময় তিনি আবেগ আপ্লূত হয়ে এই মাটির সন্তান হিসাবে সকলের কাছে আগামী নির্বাচনে ধানের শীষ প্রতিকে ভোট চান।
পরে তিনি, "ভোট দিলে ধানের শীষে, দেশ গড়বো মিলে মিশে", " তারুণ্যের প্রথম ভোট, ধানের শীষের পক্ষে হউক বলে নিজেই স্লোগান দেন।
গণসংবর্ধনা সভায় উপজেলা বিএনপির সহসভাপতি ডাঃ কামাল উদ্দিনের সভাপতিত্বে ও সাবেক ছাত্রদল সভাপতি এ্যাডভোকেট ছালাউদ্দিন প্রিন্স এর সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, ভোলা জেলা বিএনপির সদস্য ও উপজেলা বিএনপির সাবেক সম্পাদক আলহাজ্ব আবদুল মন্নান হাওলাদার, উপজেলা বিএনপির সভাপতি শামসুদ্দিন বাচ্চু চৌধুরী, যুগ্ন সাধারন সম্পাদক আবদুর রহিম, সাবেক যুবদল সভাপতি রাজিব চৌধুরী সহ অন্যান্যরা।
এই সময় বিএনপির মনোনীত প্রার্থী নুরুল ইসলাম নয়নকে ফুল দিয়ে বরণ করেন, উপজেলা বিএনপির সহসভাপতি ডাঃ কামাল উদ্দিন, সাবেক সম্পাদক আবদুল মন্নান হাওলাদার, সহসভাপতি সেলিম মোল্লা, যুবদল আহবায়ক শামসুদ্দিন মোল্লা, সদস্য সচিব হাফেজ রহিম, স্বেচ্ছাসেবক দল আহবায়ক মিজানুর রহমান, সদস্য সচিব হোসেন হাওলাদার প্রমুখ।
এমএসএম / এমএসএম
নেত্রকোণার খালিয়াজুরীতে রাতের আঁধারে তিন ষাঁড় গরু চুরি
ধুনটে বিএনপির কার্যালয় ভাঙচুর মামলায় আ’লীগ নেতা গ্রেপ্তার
চাকরির প্রলোভনে বাড়ি থেকে ডেকে নেওয়ার ২৭ দিন পর টঙ্গীর ড্রেন থেকে তরুণের অর্ধগলিত মরদেহ উদ্ধার
গজারিয়ায় রুরাল পাইপড ওয়াটার সাপ্লাই স্কিমের উদ্বোধন
ঝিনাইদহে সামারি ট্রায়ালে স্বামী-স্ত্রীসহ ৫ জনের সশ্রম কারাদণ্ড
হৃদরোগ বিষয়ে এমডি কার্ডিওলজি ডিগ্রি অর্জন করেছেন ডা. মহিউদ্দিন
নরসিংদীতে ৬৮ লাখ ৮০ হাজার টাকার নিষিদ্ধ জাল জব্দ, বিক্রেতাকে জরিমানা
কালিহাতীতে কারখানা বন্ধের হুমকি, চাঁদা না দিলে আগুন দেওয়ার অভিযোগ
নালিয়ার দোলায় কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয় নির্মাণের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি পেশ
শ্যামনগরে অপহরণের ঘটনাকে ধামাচাপা দেয়ার চেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলন
মান্দায় কাজ না করেই কাবিটা প্রকল্পের টাকা আত্মসাতের অভিযোগ
জগন্নাথপুর–সুনামগঞ্জ সড়কে বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত