ঢাকা মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬

কাপাসিয়ায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, পুরস্কার ও সনদপত্র প্রদান


মাসুদ পারভেজ, কাপাসিয়া photo মাসুদ পারভেজ, কাপাসিয়া
প্রকাশিত: ৮-১১-২০২৫ দুপুর ৪:৭

গাজীপুরের কাপাসিয়া উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের জিপিএ-৫ প্রাপ্ত এইচএসসি ও আলিম শিক্ষার্থীদের সংবর্ধনা, পুরস্কার ও সনদপত্র প্রদান করা হয়েছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য প্রয়াত নেতা ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) আ স ম হান্নান শাহ্ স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে ৮ নভেম্বর শনিবার এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়। 

উপজেলা সদরে অবস্থিত মডিউল কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিচার বিভাগ সংস্কার কমিশনের চেয়ারম্যান, সুপ্রিম কোর্টের আপিল বিভাগের প্রাক্তন বিচারপতি ও হান্নান শাহ্ স্মৃতি ফাউন্ডেশনের সভাপতি শাহ্ আবু নাঈম মমিনুর রহমান। 

'মেধাবী নয় পরিশ্রমিরাই সফল হয়' এই প্রতিপাদ্য বিষয়কে গুরুত্ব দিয়ে তরুণ মেধার স্বীকৃতি স্বরূপ শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে সংগঠনের প্রধান পৃষ্ঠপোষক শাহ্ রিয়াজুল হান্নান সভাপতিত্ব করেন। অনুষ্ঠিত সংবর্ধনায় সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ মাজহারুল হকের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন
কাপাসিয়া উপজেলা বিএনপির সদস্য সচিব ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব খন্দকার আজিজুর রহমান পেরা,
বাংলাদেশ হেফাজতে ইসলামের নায়েবে আমির ও শহীদ তাজউদ্দীন আহমদ সরকারি কলেজের প্রাক্তন অধ্যক্ষ মোঃ মিজানুর রহমান চৌধুরী, সিলেট শাহ্জালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর একেএম মাজহারুল ইসলাম, ময়মনসিংহ শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ও বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির সদস্য সচিব সৈয়দ আক্তারুজ্জামান ফরিদ, শিক্ষানুরাগী অ্যাডভোকেট শাহ্ বখতিয়ার, কাপাসিয়া উপজেলা বিএনপির সিনিয়র নেতা ফ ম মমতাজ উদ্দিন রেনু, শহীদ তাজউদ্দীন আহমদ সরকারি কলেজের অধ্যক্ষ ও প্রিন্সিপালস এসোসিয়েশনের সভাপতি মোঃ আফলাতুন, প্রাক্তন পরীক্ষা নিয়ন্ত্রক হোসাইন মোহাম্মদ ফারুক,
সিঙ্গুয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমান,  
বর্ণমালার শিক্ষার্থী নওশিন রায়হান প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন খোরশেদ সরকার।

প্রধান অতিথি বিচারপতি শাহ্ আবু নাঈম মমিনুর রহমান কৃতি শিক্ষার্থীদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বলেন, পরবর্তীতে মেধাকে কাজে লাগিয়ে দেশ, জাতী ও সমাজের দায়িত্ব পালন করতে হবে‌। বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের পরবর্তী জীবনে উন্নতি করতে হলে উচ্চ শিক্ষার চেয়ে কারিগরি শিক্ষাকে গুরুত্ব দেয়ার আহ্বায়ক জানান। এ ফাউন্ডেশন মেধাবী শিক্ষার্থীদের যথাযথ মূল্যায়ন করে থাকেন। উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে মূর্খতার পরিচয় না দেয়ার তাগাদা দেন।

হান্নান শাহ্ স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে এবছর এইচএসসির জিপিএ-৫ প্রাপ্ত ৩০ জন, আলিম শিক্ষার্থী ১০ জন এবং কারিগরি শিক্ষার্থী ২ জনসহ মোট ৪২ জন কৃতি শিক্ষার্থীদের নগদ অর্থ ও সনদপত্র বিতরণ করা হয়। এর আগে এসএসসি ও দাখিল কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেয়া হয়।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, অভিভাবক, শিক্ষার্থী ও বিএনপি দলীয় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং স্থানীয় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

এমএসএম / এমএসএম

অনলাইনে ইলিশ কিনতে ক্রেতাদের সতর্ক করল চাঁদপুরের অংশীজনরা

ব্রহ্মপুত্রের চরে তালাবদ্ধ সরকারি স্কুল, ক্ষোভে ক্লাসরুমের তালা ভাঙার চেষ্টা শিশুদের

কুমিল্লায় প্রাডো গাড়িতে ৩ লাখ ইয়াবা, আটক ২

নেত্রকোণার দুর্গাপুরে ৪ শত পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক

ধামইরহাটে বাল্যবিবাহ শিশুশ্রম ও বিদ্যালয়ে শিক্ষার্থী ঝড়েপড়া রোধে সাংবাদিকদের নিয়ে আলোচনা সভা

শিলক খাল থেকে বালু উত্তোলন বন্ধের দাবিতে বান্দরবানে মানববন্ধন

নেত্রকোণার কেন্দুয়ায় দুটি ষাঁড় গরু আকস্মিক মৃত্যু

দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু রোগীদের পাশে ইউএনও (অ.দা) নাহিদ আহমেদ, দিলেন মশারি

কালিয়ায় ভাইয়ের বিরুদ্ধে অভিযোগ, সংবাদ সম্মেলনে নিরপেক্ষ তদন্ত দাবি

নাচোলে পানিতে ডুবে ৭ বছরের শিশুর মৃত্যু

বাবাকে হারিয়ে স্বপ্ন ডাক্তার হওয়ার, দারিদ্র্যে থমকে যেতে পারে শয়নের পথ

ত্রিশালে পুকুরে ডুবে দুই চাচাতো ভাইয়ের মর্মান্তিক মৃত্যু

খালিয়াজুরীতে এক রাতে ৯ গরু চুরি, আতঙ্কে কৃষক