ঢাকা শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬

ধানের শীষ গণতন্ত্র ও জনগণের অধিকারের প্রতীক-মোহাম্মদ ফখরুল ইসলাম


আবদুর রহিম, কোম্পানীগঞ্জ photo আবদুর রহিম, কোম্পানীগঞ্জ
প্রকাশিত: ৮-১১-২০২৫ দুপুর ৪:৯

নোয়াখালী-৫ (কোম্পানীগঞ্জ–কবিরহাট) আসনের কবিরহাট উপজেলা ও পৌরসভা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের অংশগ্রহণে ধানের শীষের সমর্থনে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৮ নভেম্বর) সকাল ১০টায় কোম্পানীগঞ্জের বসুরহাট হাসপাতাল রোডের মনোয়ার টাওয়ারের নিচতলায় এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী-৫ আসনের বিএনপির ধানের শীষ প্রতীকের মনোনীত প্রার্থী মোহাম্মদ ফখরুল ইসলাম।

সভায় বিএনপি ও সহযোগী সংগঠনের শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, দেশে চলমান গণতন্ত্রহীনতা ও দুর্নীতির বিরুদ্ধে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে চলমান গণআন্দোলনকে আরও শক্তিশালী করতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।

প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ ফখরুল ইসলাম বলেন, ধানের শীষ শুধু একটি প্রতীক নয়, এটি মানুষের অধিকার ও গণতন্ত্রের প্রতীক। তিনি আরও বলেন, আগামী নির্বাচনে জনগণের ভোটে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে দলের প্রতিটি নেতা-কর্মীকে ঐক্যবদ্ধভাবে মাঠে থাকতে হবে।

তিনি বলেন, জনগণের আস্থা ও ভালোবাসাই বিএনপির সবচেয়ে বড় শক্তি। গণমানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।

সভা শেষে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের প্রার্থীর পক্ষে প্রচারণা জোরদারের অঙ্গীকার ব্যক্ত করেন উপস্থিত নেতাকর্মীরা।

এমএসএম / এমএসএম

লক্ষ্মীপুর ২ আসনের সংসদ সদস্য মোঃ আবুল খায়ের ভুইয়ার ৬০ কোটি টাকার সম্মতিপত্রের সন্ধান

কুড়িগ্রামে ইলেকট্রিশিয়ানদের নিয়ে এমইপির মতবিনিময় সভা

মাদারীপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার- পরিচ্ছন্নতা অভিযান

শেরপুরে পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত

রায়গঞ্জে মসজিদ-মন্দির, স্কুল ও কবরস্থানে ৩ শতাধিক গাছের চারা রোপণ

মেঘনায় নৌকা ডুবিতে নিখোঁজের দুই দিন পর ৩ ভাইবোনের মরদেহ উদ্ধার

নালিতাবাড়ী গোপালপুর বিটে বনভূমি দখল, গাছ কাটাসহ নানা অভিযোগ

বোয়ালিয়া মৌজার জমির দলিলে ৯ জাল দাখিলা, রেজিস্ট্রি স্থগিত

কালিয়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

রাজারহাটের চর বিদ্যানন্দে জ্বালানি তেলের দামে কৃষকের দুশ্চিন্তা

আত্রাই মহিলা কলেজে নবীনবরণ ও এমপি শেখ রেজাউল ইসলামকে সংবর্ধনা প্রদান

বাকেরগঞ্জে জাহাঙ্গীর হোসেন মোল্লা কলেজে নবীন বরণ

তারাগঞ্জে রিকশাচালকের অদম্য মেধাবী সন্তান তাপসের স্বপ্নভঙ্গ, মেধায় উত্তীর্ণ হয়েও ভেরিফিকেশনে বাদ