শ্যামনগরে আগ্নেয়াস্ত্র তৈরির সরঞ্জামসহ দুই জলদস্যু আটক
সাতক্ষীরার শ্যামনগরে ডাকাতির প্রস্তুতিকালে ২ ডাকাত সদস্যকে আটক করেছে শ্যামনগর থানা পুলিশ। আটককৃতরা হলেন খুলনার কয়রা থানার ইমানপাড়া গ্রামের ইব্রাহিম গাজীর পুত্র বেল্লাল হোসেন এবং খুলনার দাকোপ থানার জয়নগর গ্রামের মৃত জয়নাল খাঁ পুত্র আযহারুল ইসমাল খান জাহান। এবিষয়ে শ্যামনগর থানায় উপপরিদর্শক অভীক বড়াল বাদী হয়ে গতকাল শুক্রবার ৪/৫ জন অজ্ঞাতসহ আটককৃত ২ জনকে আসামী করে এজাহার দায়ের করেছেন।
এজাহারে উপপরিদর্শক অভীক বড়াল উল্লেখ্য করেন আমিসহ উপপরিদর্শক ওয়ালিউর রহমান এবং অনুপ চক্রবর্তী শ্যামনগর থানা এলাকায় ওয়ারেন্ট তামিল ও মাদকদ্রব্য উদ্ধারসহ আইন শৃঙ্খলা দায়িত্ব পালন করার সময় শুক্রবার আনুমানিক রাত ১০ টা ৫৫ মিনিটের দিকে গাবুরা ইউনিয়নের চৌদ্দরশী ব্রীজে অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি সাতক্ষীরা জেলার শ্যামনগর থানাধীন ১২নম্বর গাবুরা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের গাবুরা গ্রামস্থ আলী হায়দার এর চায়ের দোকানের সামনে কাঁচা রাস্তার উপর বর্ণিত আসামীদ্বয়সহ অজ্ঞাতনামা ৪/৫ জন অবৈধ অস্ত্রধারী সংঘবদ্ধ ডাকাত দল ডাকাতির প্রস্তুতির জন্য সমাবেত হয়। প্রাপ্ত সংবাদের সত্যতা যাচাই ও আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে আমি সঙ্গীয় ফোর্স সহ একই তারিখে রাত অনুমানিক ১১ টা ৫ মিনিটে ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা করে রাত ১১ টা ২০ মিনিটে ঘটনাস্থলে উপস্থিত হয়ে সঙ্গীয় অফিসার ফোর্স ও স্থানীয় জনগণের সহায়তায় ঘটনাস্থল ঘেরাও করি। পুলিশের উপস্থিতি টের পায়ে আসামীরা দিক বিদিক ছুটাছুটি করতে থাকে। অতঃপর আমি সঙ্গীয় অফিসার ফোর্স ও স্থানীয় জনগণের সহায়তায় বর্ণিত আসামীদেরকে গ্রেফতার করি এবং অন্য অজ্ঞাতনামা আসামীরা রাতের অন্ধকারে কৌশলে পালিয়ে যায়। ঘটনাস্থলে উপস্থিত জনগনের সামনে থেকে আটককৃত দুই জনের হাতে থাকা একটি প্লাষ্টিকের বাজারের ব্যাগ থেকে ২ টি হাতল বিহীন লোহার কুঠার, ১ টি কাঠের বাটযুক্ত লোহার হাতুড়ী, ৭ টি ছিদ্রযুক্ত স্কায়ার লোহার রড, ৫ টি ছিদ্রযুক্ত লোহার পাত, ১৫ টি স্প্রিং, ১০ টি লোহার ড্রিল বিট জব্দ করা হয়।আসামীরা জিজ্ঞাসাবাদে জানায় তাহারা ডাকাতি করার জন্য ঘটনাস্থলে উপস্থিত হয়ে প্রস্তুতি গ্রহণ করতেছিল। আটককৃত আসামী ও অজ্ঞাতনামা ব্যক্তিরা পেনাল কোডের ৩৯৯/৪০২ ধারার অপরাধ করেছে। আটককৃত আসামীদ্বয়ের নামে কয়রা ও দাকোপ থানায় একাধিক মামলা রয়েছে। শ্যামনগর থানার অফিসার ইনচার্জ হুমায়ুন কবির মোল্যা বলেন আসামীদের অস্ত্র আইনে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে।
এমএসএম / এমএসএম
মান্দায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
নেত্রকোণায় বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ উপলক্ষ্যে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
রাজশাহীতে চাঁদা না পেয়ে যুবককে মারধর, বাড়িতে হামলা-লুট
বেকুটিয়া সেতুর নিচে পাইপ চুরির অভিযোগে ইউপি বিএনপি সভাপতিসহ আটক ৯
মাদারগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ উপলক্ষে র্যালী ও আলোচনা সভা
উলিপুরে মাদরাসায় গোপনে নিয়োগ, অর্থের বিনিময়ে ধামাচাপার অভিযোগ
উল্লাপাড়ায় প্রকৌশলীকে এমপির আলটিমেটাম, এক সপ্তাহে ড্রেন শেষ করার নির্দেশ
বাঘায় বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ উদযাপিত
সুবর্ণচরে আশার আলো সমাজ কল্যাণের উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচি
চাঁপাইনবাবগঞ্জে ছাত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে শিক্ষকের ৫ বছরের কারাদণ্ড
কাউখালীতে গৃহবধূকে গণধর্ষণ ও হত্যার প্রধান আসামি গ্রেপ্তার
পত্নীতলায় ২০পিচ ট্যাপেন্টাডলসহ যুবক গ্রেপ্তার