চোট কাটিয়ে অনুশীলনে ফিরলেন মেসি
আলোড়ন তুলে বার্সেলোনা থেকে পিএসজিতে যোগ দিয়েছিলেন চলতি মৌসুমের শুরুতে। কিন্তু এখনো অবধি ক্লাবটির হয়ে আলো ছড়াতে পারেননি আর্জেন্টাইন তারকা। পাননি গোলের দেখা। এর মধ্যেই পড়েন ইনজুরিতে। পিএসজির হয়ে তিন ম্যাচ খেলে হাঁটুর চোটে পড়েন মেসি। এরপর লিগ ওয়ানের দুই ম্যাচ খেলতে পারেননি। আগামীকাল মঙ্গলবার চ্যাম্পিয়ন্স লিগে ম্যানচেস্টার সিটির বিপক্ষে মাঠে নামবে পিএসজি।
ফ্রান্সের সংবাদমাধ্যম আরএমসি স্পোর্ট জানিয়েছে এই ম্যাচকে সামনে রেখে অনুশীলনে ফিরেছেন মেসি। যদিও তার খেলার ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত এখনো নেওয়া হয়নি। সোমবার অনুশীলনের পর এই সিদ্ধান্ত নেওয়া হবে।
পার্ক ডি প্রিন্সেসে গত রোববার লিগ ওয়ানে লিঁওর বিপক্ষে ২-১ গোলে জয় পায় পিএসজি। এই ম্যাচে হাঁটুতে চোট পান মেসি। পরে তাকে উঠিয়ে নেন পিএসজি কোচ মাওরোসিও পচেত্তিনো। মেস ও মোঁপেলিয়ের বিপক্ষে দুটি লিগ ম্যাচে পারেননি মেসি।
জামান / জামান
মেসিও কি ১০০০ গোলের আশায় ছুটছেন? যা বললেন মায়ামি কোচ
‘ভালো না করলে এটাই তাদের শেষ সিরিজ’, ৫ ক্রিকেটারকে সতর্ক করলেন আখতার
তৃণমূল ক্রিকেটে অবদান, ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড পেলেন মিঠু
মার্টিনেজের চোয়ালে অস্ত্রোপচার, চোট নিয়ে যে বার্তা দিলেন
অস্ট্রেলিয়ায় দ্রুততম ফিফটির পর ম্যাকগার্কের সেঞ্চুরি
মেসির হঠাৎ স্পেন সফর নিয়ে আলোচনা, মুখ খুললেন মায়ামির কোচ
প্রথমবার আইপিএলে কোচের দায়িত্বে চামিন্দা ভাস
বছরের শেষ দুই ম্যাচের প্রতিপক্ষ ও সূচি চূড়ান্ত করল আর্জেন্টিনা
ওয়ানডেতে বাংলাদেশের সাম্প্রতিক দুর্দশা ও আলিসকে নিয়ে যে বার্তা লিটনের
মোহামেডান ও কিংসের সহজ জয়
১৯ চার, ৮ ছক্কায় শেবাগপুত্রের ব্যাটিং তাণ্ডব
মাঠে যখন খেলছিলেন, ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের বাড়িতে চলছিল চোরের তাণ্ডব