ঢাকা বৃহষ্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬

সুনামগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যাবসায়ী আটক


সুনামগঞ্জ প্রতিনিধি photo সুনামগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ৯-১১-২০২৫ দুপুর ১:৫৫

সুনামগঞ্জ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের মাদকবিরোধী অভিযানে ১০০ (একশত ) পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত ব্যক্তিদের নাম মোঃ জুয়েল ‍মিয়া ও মোঃ আফরোজ মিয়া। মোঃ জুয়েল মিয়া সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ থানাধীন ধনপুর গ্রামের বাসিন্দা  এবং মোঃ আফরোজ মিয়া সুনামগঞ্জ জেলার  সদর থানাধীন মদনপুর গ্রামের বাসিন্দা। গোপন সংবাদের ভিত্তিতে ৮ নভেম্বর শনিবার সন্ধ্যায় ৭ টায় সুনামগঞ্জ সদর থানাধীন সুনামগঞ্জ পৌরসভার ৯নং ওয়ার্ড এর অন্তর্গত ইকবালনগরস্থ সুনামগঞ্জ-সিলেট রোড এর পশ্চিম পাশে জনৈক আলাউদ্দিন এর দোকানের সামনে অভিযান চালায় ডিবি পুলিশের একটি দল। অভিযানে গ্রেফতারকৃত আসামী ১। মোঃ জুয়েল মিয়া(৪০) ও  ২। মোঃ আফরোজ মিয়া(২৫)দ্বয়ের  নিকট থেকে ১০০(একশত )পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।  অভিযানে নেতৃত্ব দেন এসআই তানজির আহামেদ। এছাড়াও অভিযানে অংশ নেন এএসআই সুদীপ চন্দ্র বিশ্বাস, , কনস্টেবল জাবরুল ইসলাম, কনস্টেবল শামছুল হক ও কনস্টেবল দিপক মুন্ডা। গ্রেফতারকৃত আসামী মোঃ জুয়েল ‍মিয়া ও মোঃ আফরোজ মিয়া-দ্বয়ের বিরুদ্ধে সুনামগঞ্জ সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। 

এমএসএম / এমএসএম

জয়পুরহাটে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর আনুষ্ঠানিক উদ্বোধন

পানি উন্নয়ন বোর্ডের জমি দখল করে ভবন নির্মাণের অভিযোগ

নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে নোবিপ্রবিতে সেমিনার ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

সীমান্তের ওপার থেকে শ্রমিক অসন্তোষ উসকে দিয়ে বিশৃঙ্খলার অপচেষ্টা চলছেঃ প্রধানমন্ত্রী তারেক রহমান

পটুয়াখালীর মির্জাগঞ্জে নিখোঁজ স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার

অপসাংবাদিকতার বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনের কাছে নওয়াপাড়া প্রেসক্লাবের স্মারকলিপি

ধামরাইয়ে চার বাড়ির সামনে কাফনের কাপড়-আতর ও গলাকাটা মুরগি, আতঙ্কে গ্রামবাসী

সৌদি আরবে ভালো চাকরির প্রলোভনে কোটি টাকা হাতিয়ে আত্মগোপনে চাঁপাইনবাবগঞ্জের আদম দালাল লিটু

উজিরপুরে নতুন কুড়ি স্পোর্টস সিজন ২ উদ্ভোধন

টানা আন্দোলনের পর গাজীপুরে শান্তিপূর্ণ ভাবে কাজে ফিরেছেন শ্রমিকেরা: কঠোর অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী

পিরোজপুরে ইসলামী যুব আন্দোলনের যুব সম্মেলন অনুষ্ঠিত

পিরোজপুরে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে মতবিনিময় সভা: ৭ সদস্যের পৌর কমিটি গঠন

চিলমারী হাসপাতালে চিকিৎসার চরম অবহেলা: হাতের ভেতর কাচ রেখেই রোগীকে ছাড়পত্র