মাটিরাঙায় আন্তর্জাতিক মেয়েশিশু দিবস উদযাপন
"The girl I am, the change I lead: Girls on the frontlines of crisis" স্লোগানে খাগড়াছড়ির মাটিরাঙায় আন্তর্জাতিক মেয়েশিশু দিবস উদযাপন করা হয়েছে। রবিবার (০৯ নভেম্বর ২০২৫) সকালে মাটিরাঙা সরকারি ডিগ্রী কলেজ এর হলরুমে এ আয়োজন করা হয়।
এতে কলেজ অধ্যক্ষ প্রদীপ কুমার দাশ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, মাটিরাঙা প্রকল্প বাস্তবায়ন কর্তকর্তা (পিআইও) ইসতিয়াক আহম্মেদ।
বিশেষ অতিথি ছিলেন, একাডেমিক সুপার ভাইজার (শিক্ষা) শরিফুল ইসলাম বিদ্যুত,উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রতিনিধি ইউনুস মাহমুদ,প্রভাসক (রাষ্ট্র বিজ্ঞান) মো: নুরুল আফছার, মাটিরাঙা থানার এসআই-মো: রাজিব তালুকদার, মাটিরাঙা উপজেলার ইউএনডিপি প্রতিনিধি মো: শাহরিয়ার আকিব, শিক্ষার্থী রহিমা আক্তার,পিংকি ত্রিপুরা এতে বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, মেয়েদের নিরাপদ, শিক্ষিত ও সুস্থ জীবনযাপন একটি মৌলিক অধিকার। যথাযথ সহায়তা ও সুযোগ পেলে মেয়েরা ভবিষ্যতে কর্মী,মা, উদ্যোক্তা এবং পরিবর্তনের চালিকাশক্তি হয়ে উঠতে পারে। আজকের মেয়েরা নানা প্রতিবন্ধকতা ও সামাজিক সীমাবদ্ধতাকে অতিক্রম করে উদ্যোক্তা, উদ্ভাবক এবং বৈশ্বিক আন্দোলনের নেতা হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করছে। তাদের সাফল্য কেবল নিজেদের নয়, ভবিষ্যৎ প্রজন্মকেও অনুপ্রাণিত করছে বলে মন্তব্য করেন বক্তারা।
এতে মেয়েশিশুর অধিকার, নেতৃত্ব ও সুরক্ষা বিষয়ে সচেতনতা বৃদ্ধি করা। বাল্যবিবাহ, লিঙ্গভিত্তিক সহিংসতা ও বৈষম্য প্রতিরোধে ইতিবাচক মনোভাব গড়ে তোলা এবং বিদ্যালয় ও কমিউনিটিতে মেয়েশিশুর সক্রিয় অংশগ্রহণ ও আত্মবিশ্বাস বাড়ানোর উপর গুরুত্বারোপ করা হয়।
উল্লেখ যে, সারা বিশ্বব্যাপী প্রতি বছরের মত এবারও "আন্তর্জাতিক মেয়েশিশু দিবসটি পালিত হচ্ছে। ১৯৯৫ সালে বেইজিং ঘোষণা ও কর্মপরিকল্পনার মাধ্যমে প্রথমবারের মতো মেয়েশিশুর অধিকারকে আন্তর্জাতিকভাবে স্বীকৃতি দেওয়া হয়। পরবর্তীতে ২০১১ সালে জাতিসংঘ সাধারণ পরিষদের প্রস্তাব অনুযায়ী ১১ অক্টোবরকে আনুষ্ঠানিকভাবে আন্তর্জাতিক মেয়েশিশু দিবস হিসেবে ঘোষণা করা হয়।
এমএসএম / এমএসএম
তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ
বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান