ঢাকা মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬

বাঘায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত


আবুল হাশেম, বাঘা photo আবুল হাশেম, বাঘা
প্রকাশিত: ৯-১১-২০২৫ দুপুর ৪:১১

রাজশাহীর বাঘায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।  বিকেল সাড়ে ৪টায় বাঘা মডেল উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ অনুষ্ঠানকে প্রাণবন্ত করতে উপজেলার ৭টি ইউনিয়ন ও ২টি পৌরসভা থেকে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা মিছিল নিয়ে বাঘা মডেল উচ্চ বিদ্যালয়ে জমায়েত হন। এর মধ্যে বাউসা ইউনিয়ন বিএনপির সভাপতি রেজাউল করিমের-সাধারণ সম্পাদক নাসির উদ্দিন এবং  বাউসা ইউনিয়ন চেয়ারম্যান আব্দুর রহমান ও বিএনপি নেতা রেজাউল করিম বাদশার নেতৃত্বে পৃথক দুটি মিছিল নিয়ে নেতাকর্মীরা জমায়েত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজশাহী-৬ (চারঘাট-বাঘা) আসনে বিএনপি দলীয় মনোনীত প্রার্থী আবু সাঈদ চাঁদ।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন বাঘা উপজেলা বিএনপির আহ্বায়ক ফকরুল হাসান বাবলু এবং সঞ্চালনা করেন বাঘা পৌর বিএনপির সাধারণ সম্পাদক তফিকুল ইসলাম তফি।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন— চারঘাট উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র জাকিরুল ইসলাম বিকুল, বাঘা উপজেলা বিএনপির সদস্য সচিব আশরাফ আলী মলিন, সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, উপজেলা বিএনপি নেতা মোখলেছুর রহমান মুকুল, পৌর বিএনপি নেতা আব্দুল লতিফ, যুবদল নেতা সালেহ আহমেদ সালাম ও শফিকুল ইসলাম শফি,এবং জেলা ছাত্রদলের আহ্বায়ক শামীম সরকার।

এছাড়াও উপস্থিত ছিলেন বিএনপি নেতা রেজাউল করিম, মাহাতাব মাস্টার, বাউসা ইউনিয়নর ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুর রহমান, আড়ানী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন,  হেলাল আহমেদ রিয়েল, মাসুদ করিম টিপু, কৃষক দলের নেতা সেলিম, আরিফ, জাহিদুল ইসলাম স্বপন, আলী হোসেন জনি, সোহানুর রহমান সোহাগ, উপজেলা মহিলা দলের সভানেত্রী সেলিনা আক্তার শাপলা, ও পৌর মহিলা দলের সভানেত্রী সোনিয়া সুলতানাসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। 

সব শেষে আবু সাইদ চাঁদের নেতৃত্বে এক বিশাল র‍্যালি বাঘা মডেল উচ্চ বিদ্যালয় মাঠ থেকে বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

এমএসএম / এমএসএম

নেত্রকোণার দুর্গাপুরে জন্ম থেকেই ১৩ বছর বয়স জুয়েলের হার্টে ছিদ্র-চিকিৎসার অভাবে থমকে আছে জীবন

খালিয়াজুরীর হত্যা মামলায় দুই আসামি ময়মনসিংহে আটক

টঙ্গীতে ১০ কেজি গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার

থানায় গিয়ে আত্মসমর্পণ করলেন কৃষক হত্যায় অভিযুক্ত যুবক

তিন মাস যাবৎ রাকাব চেয়ারম্যান পদ শূন্য থাকায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আটকে আছে

সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কাউনিয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

কুমিল্লায় ৪৩ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ

জুড়ীতে অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকার অভিযোগে এক মাদ্রাসা শিক্ষক সাময়িক বরখাস্ত

পটুয়াখালীতে ইয়াবার টাকা নিয়ে দ্বন্দ্বে জাকারিয়া হত্যা, গ্রেফতার ৩, চোরাই মালামাল উদ্ধার

সুবর্ণচরে আইন শৃঙ্খলা সভা ও বাজার উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন

চুনা ম্যানগ্রোভকে (ওইসিএম) হিসেবে স্বীকৃতির উদ্যোগে স্থানীয় জনগণের সম্মতি

দ্রুত রামেসু বাজারে সংগঠিত হত্যাকাণ্ডের বিচারের দাবী

কুড়িগ্রামে তথ্য অধিকার দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত