ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

ইনসাফ এর বাংলাদেশ চায় জামায়াত


আল-মামুন,খাগড়াছড়ি photo আল-মামুন,খাগড়াছড়ি
প্রকাশিত: ৯-১১-২০২৫ বিকাল ৫:১৬

খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পরিদর্শন ও শিক্ষক-কর্মচারী এবং ভোটারদের সাথে সৌজন্য সাক্ষাত করেছেন ২৯৮ নং খাগড়াছড়ি আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী এডভোকেট এয়াকুব আলী চৌধুরী।

রবিবার (৯ নভেম্বর ২০২৫) সকাল ১০টা থেকে মাটিরাঙ্গা মিউনিসিপ্যাল স্কুল এন্ড কলেজ থেকে শুরু করে মাটিরাঙ্গা বালিকা উচ্চ বিদ্যালয়,মাটিরাঙ্গা মডেল হাইস্কুল, মাটিরাঙ্গা ইসলামিয়া সিনিয়র আলীম মাদ্রাসা, মাটিরাঙ্গা ডিগ্রী কলেজ, আলুটিলা বটতলী উচ্চ বিদ্যালয় ও খেদাছড়া উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেন।

পরিদর্শন কালে তিনি শিক্ষা প্রতিষ্ঠান খোঁজ খবর নেন। একই সাথে শিক্ষক-কর্মচারীদের সাথে মতবিনিময় কালে এড. এয়াকুব আলী চৌধুরী বলেন, ইনসাফ এর বাংলাদেশ চায় জামায়াত। বাংলাদেশ জামায়াতে ইসলামী দুর্নীতি- দুঃশাসন মুক্ত, ন্যায় প্রতিষ্ঠার বাংলাদেশ গড়তে চায়। 

তাই একা নয় সকলের সহযোগিতা এবং ইনসাফ প্রতিষ্ঠা করার কাজে নিজেকে আত্ম নিয়োগ করতে ভোট চান তিনি। তিনি আরো বলেন, শিক্ষকরা জাতি গড়ার কারিগর। এই দায়িত্ব বোধকে সামনে রেখে আগামী নির্বাচনে দুর্নীতি- দুঃশাসন মুক্ত আধুনিক খাগড়াছড়ি গড়ার লক্ষ্যে সকলের সহযোগিতা কামনা করেন এবং দোয়া কামনা করেন।

এ সময় প্রার্থীর সাথে সফর সঙ্গী ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী মাটিরাঙ্গা উপজেলা আমীর মাওলানা মো আঃ জলিল, উপজেলা সেক্রেটারী জামাল হোসেন, অফিস ও বাইতুল মাল সম্পাদক ইসমাইল হোসেন,মাটিরাঙ্গা পৌরসভা আমীর মো শামসুল হক, পৌর সেক্রেটারী আবু বকর ছিদ্দিক নোমান, অফিস ও বাইতুল মাল সম্পাদক আঃ রহিম প্রমূখ।

এমএসএম / এমএসএম

তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ

বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ