হত্যা মামলা পরিচালনা করায় আইনজীবির বাড়িতে হামলা: প্রাণনাশের হুমকি
শেরপুরের নালিতাবাড়ীতে এক আইনজীবির বসতবাড়িতে হামলার অভিযোগ ওঠেছে। এ ঘটনায় ঐ আইনজীবির মা মোছা: রাহিলা খাতুন বাদী হয়ে নালিতাবাড়ী থানায় অভিযোগ করেছেন।
রবিবার (৯ নভেম্বর) বিকেলে নালিতাবাড়ী পৌরশহরের কালিনগর এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে পুলিশ রামদা, রডের লাঠি ও দেশিয় অস্ত্র উদ্ধার করেছে। ভুক্তভোগী ঐ আইনজীবির নাম মো: আশরাফুল আলম। তিনি শেরপুর জেলা আইনজীবী সমিতির সদস্য।
মামলার এজহার ও প্রত্যক্ষদর্শীদের বিবরণে জানা যায়, এডভোকেট আশরাফুল আলম একটি হত্যা মামলায় বাদী পক্ষের কৌশুলি হিসেবে মামলা পরিচালনা করে আসছিলো। আসামীপক্ষ ও ঐ আইনজীবির বাড়ি কাছাকাছি হওয়াই জামিনে মুক্তিপ্রাপ্ত হত্যা মামলার আসামীগণ মামলাটি পরিচালনা না করার জন্য চাপ প্রয়োগ করতে থাকে। কিন্তু এডভোকেট আশরাফুল আলম মামলাটি না ছেড়ে দেওয়ায় ঐ হত্যা মামলার জামিনপ্রাপ্ত আসামী রফিকুল ইসলাম, নবাব আলী, বাবু মিয়া, সাদ্দাম মিয়া ও মাতাব মিয়া আক্রোশ বশত রামদা, রড ও লাঠিসোটা নিয়ে আকস্মিক আইনজীবীর বাড়িতে হামলা করে।
এডভোকেট আশরাফুল আলমকে খুঁজে না পেয়ে বাড়ির টিনের বেড়া ভাঙচুর করে। এসময় আইনজীবির স্ত্রী বাধা দিলে আসামিরা তাকে ধাওয়া করে। তিনি দৌড়ে ঘরের ভিতরে ঢুকে দরজা বন্ধ করে রক্ষা পান। পরে তিনি মোবাইল ফোনে তার স্বামীকে খবর দিলে, আশরাফুল আলম তাৎক্ষণিকভাবে নালিতাবাড়ী থানা পুলিশকে জানান।
হামলার খবর শুনে নালিতাবাড়ী থানা পুলিশ ঘটনাস্থলে দ্রুত আসায় হামলাকারীরা সটকে পরে। পরে পুলিশ ঘটনাস্থল থেকে রামদা, রড উদ্ধার করে থানায় নিয়ে যায়।
এডভোকেট মো: আশরাফুল আলমের দাবী, আইন অনুযায়ী যেকারো পক্ষে মামলা পরিচালনার অধিকার তার রয়েছে। যারা হামলা করেছে তারা একাধিক হত্যা মামলার আসামী। হামলার পর থেকেই তার পরিবার নিরাপত্তাহীনতা অনুভব করছে। পুলিশের কাছে দ্রুত আসামীদের গ্রেফতারের দাবী জানান তিনি।
নালিতাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) সোহেল রানা জানান, হামলার খবর শুনেই ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। পুলিশের উপস্থিতি টের পেয়েই হামলাকারীরা পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। তদন্ত চলছে, দোষীদের দ্রুত আইনের আওতায় আনা হবে।”
এমএসএম / এমএসএম
মধুখালীতে প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত
রাণীশংকৈলে উত্তম কৃষি পদ্ধতির মাধ্যমে টেকসই, নিরাপদ ও মান-সম্মত খাদ্য উৎপাদন বিষয়ক কর্মশালা
সিংড়ায় ৪ হাজার কৃষকের মাঝে বিনামূল্যে আউশ ধানের বীজ বিতরণ
সংবাদ প্রকাশের পর অসহায় ছবদের আকন্দের ঘরে ছুটে গেলেন ইউএনও আরিফ উল্লাহ নিজামী
মনোহরগঞ্জে ঘূর্ণিঝড়ে বিদ্যুৎ বিচ্ছিন্ন উপজেলার ১১ টি ইউনিয়নে ২৮ হাজার পরিবার
কালিয়ায় পার্টনার প্রোগ্রামের আওতায় ফিল্ড টেকনোলজি ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত
বাঘা থানার অভিযানে ইয়াবাসহ মাদক কারবারি আটক
নোয়াখালীতে মাইক বাজিয়ে আ.লীগের স্লোগান, পুলিশ দেখে পালালো যুবক
ভোলায় ইজিপিপি’র আওতায় খাল খনন কার্যক্রমের উদ্বোধন
হাতিয়ায় বজ্রপাতে এক যুবকের মৃত্যু
নড়াইলে সলতান স্মৃতি সংগ্রহশালা পরিদর্শন করলেন খুলনা বিভাগীয় কমিশনার
ভূরুঙ্গামারীতে “নতুন কুঁড়ি স্পোর্টস কমিটি”র সভা অনুষ্ঠিত