মনিরামপুরে কর্মী সভায় জামায়াত প্রার্থী এ্যাড. গাজী এনামুল
যশোর-৫, (মণিরামপুর) আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী এ্যাড. গাজী এনামুল হক বলেছেন, ইসলামে নারীদের শিক্ষা, অর্থনৈতিক ও সামাজিক ক্ষেত্রে মর্যাদা দেওয়া হয়েছে। ইসলামে মা, স্ত্রী, মেয়ে ও বোন হিসেবেও নারীদের অধিকার ও মর্যাদা নিশ্চিত করা হয়েছে। ইসলামে নারীদের যে অধিকারের কথা বলা হয়েছে,তাতে নারীদের আলাদা করে দেখার সুযোগ নেই।
আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে রোববার বিকেলে মণিরামপুর উপজেলার শ্যামকুড় ইউনিয়নের মজগুন্নী গ্রামে এক মহিলা কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সংগঠনের স্থানীয় নেতা মাওরানা আব্দুল বাসিতের সভাপতিত্বে ও আব্দুল করিমের পরিচালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামের উপজেলা শাখার সহকারি সেক্রেটারি জেনারেল এইচ এম শামীম, সংগঠনের শ্যামকুড় ইউনিয়ন সভাপতি মাওলানা এজহার আলি, সেক্রেটারি ডা: মনিরুজ্জামান, শ্রমিক নেতা ছাইদুর রহমান প্রমূখ।
এমএসএম / এমএসএম
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ
ঈমান আমল ছাড়া জান্নাত পাওয়া যায় না --মুফতি আরশাদ ইদ্রিস