ঢাকা রবিবার, ৪ অক্টোবর, ২০২৬

দৈনিক সকালে সময় পত্রিকাই সংবাদ প্রকাশের পর পানিবন্দি থেকে মুক্তি পেলেন অর্ধশত পরিবার


রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি photo রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশিত: ১০-১১-২০২৫ দুপুর ৪:৪৯

দৈনিক সকালে সময় পত্রিকাই  সংবাদ প্রকাশের পর পানিবন্দি থেকে মুক্তি পেলেন অর্ধশত পরিবার দৈনিক সকালের সময় পত্রিকাসহ বিভিন্ন জাতীয় ও আঞ্চলিক পত্রিকায় সংবাদ প্রকাশের পর নওগাঁর রাণীনগর উপজেলার  চকাদিন গ্রামের প্রায় অর্ধশত পানিবন্দি পরিবার পানি বুন্ধি থেকে মুক্তি  পেলেন । সংবাদ প্রকাশের পর পরই  রাণীনগর উপজেলা নির্বাহী অফিসার মোঃ রাকিবুল হাসান উপজেলা প্রকৌশলী ইসমাইল হোসেন এর সমন্বয়ে  একটি দল ঘটনাস্থল সরেজমিন পরিদর্শন শেষে পানিবন্দি মানুষগুলোকে চরম ভোগান্তির কবল থেকে রক্ষার জন্য ওই গ্রামের পানি নিস্কাসনের ড্রেন নির্মানের আশ্বাস দেওয়ার মাত্র কয়েক দিনের মধ্যে নির্মানের কাজ শুরু করেছে উপজেলা প্রশাসন। বছরে প্রায় ৭ মাস পানিবন্দী অবস্থায় জীবন যাপন করতো এখানকার মানুষ। সম্প্রতি কয়েক দিনের লাগাতার বৃষ্টিপাতে জলাবদ্ধতার দূর্ভোগ চরমে উঠেছে। এমন সংবাদ গত অক্টোবর মাসে দৈনিক সকালের সময় পত্রিকাসহ বিভিন্ন জাতীয় ও আঞ্চলিক পত্রিকায় প্রকাশের পর নজরে আসে উপজেলা প্রশাসনের। উপজেলার  কাশিমপুর ইউনিয়নের চকাদিন গ্রামের পাশ দিয়ে নির্মাণ করা হয়েছে রাণীনগর-আত্রাই সড়ক। অপর পাশে কুবড়াতলী থেকে ত্রিমোহনী হাট পর্যন্ত রয়েছে আরো একটি গ্রামীন সড়ক। এই দুই সড়কের মাঝখানে পরেছে চকাদিন গ্রামের কিছু অংশ। সেখানে বসবাস করে প্রায় শতাধিক পরিবার। ওই দুই সড়কের পানি নিস্কাশনের জন্য কালভাট না থাকায় পানি প্রবাহ সম্পন্ন বন্ধ হয়ে যায়। কিছু পরিবারের সদস্যরা বিভিন্ন ভাবে মেইন সড়কে যেতে পারলেও প্রায় অর্ধশত পরিবার পানিবন্দি হয় পরে। বিশেষ করে লাগাতার বৃষ্টিপাত শুরু হলে ৫ থেকে ৭মাস পানিবন্দি হয়ে বসবাস করতে হতো তাদের। জীবন-জীবিকার তাগিদে আর সন্তানদের লেখা-পড়ার জন্য হাঁটু পানি কাদা মাটি পার হয়ে শিক্ষা,স্বাস্থ্য  প্রতিষ্ঠানগুলোতে যেতে হয়। চকাদিন গ্রামের আব্দুস ছাত্তারের ছেলে সবুজ জানান, আমরা এই গ্রামের বসবাসরত মানুষগুলো বছরে প্রায় ৭মাস পানিবন্দি অবস্থায় বসবাস করি। পত্রিকায় সংবাদ প্রকাশের পর ইউএনও স্যার এখানে এসে আমাদের দূর্ভোগ দেখে তাৎক্ষনিক একটি ড্রেন নির্মানের আশ্বাস দিলে তার নির্মাণ কাজ ইতিমধ্যে শুরু হয়েছে। আশা করি মাস দুয়েকের মধ্যে এই কাজ শেষ হয়ে যাবে। তাহলে আমাদের আর পানিবন্দি জীবন যাপন করতে হবে না। উপজেলা নির্বাহী অফিসার রাকিবুল হাসান জানান, কাশিমপুর ইউনিয়নের চাকাদিন গ্রামের জলাবদ্ধতার খবর আমি জানার পরপরই ঘটনাস্থল পরিদর্শন করি। ওখানকার বাসিন্দাদের ভোগান্তি দেখে জরুরী ভিত্তিতে উপজেলা পরিষদের বার্ষিক উন্নয়ন তহবিল থেকে আপাতত কিছু বরাদ্দ দিয়ে কাজ শুরু করেছি। পরবর্তীতে এই ড্রেনের কাজ শেষ করতে যে পরিমান বরাদ্দ লাগবে তার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। 

এমএসএম / এমএসএম

ধাম‌ইরহাটে রাসায়নিক স্প্রে করে ২ একর ১২শতক জমির ধান নষ্ট করেছে প্রতিপক্ষ 

এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা

আটোয়ারী লক্ষীপুর মাদ্রাসায় জাল কাগজে কমিটি করে উপাধ্যক্ষ সহ ৪ জন নিয়োগ, দেখার কেউ নাই

পঞ্চগড়ে রাতের আঁধারে বিদ্যালয়ের ১১টি ফ্যান চুরি, এলোমেলো অফিস কক্ষ

আদমদীঘিতে বারান্দা থেকে বাবুর্চির মরদেহ উদ্ধার

সিংড়ায় পরিবেশ ও প্রকৃতি আন্দোলনের লিফলেট বিতরণ

মৌলভীবাজারে প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য, টিকটকার মামুন গ্রেপ্তার

দাউদকান্দিতে রায়পুর কৈলাশ চৌধুরী উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

পিরোজপুরের কাউখালীতে গৃহবধূকে শ্বাসরোধে হত্যা, ঘরের মালামাল লুট

ঠাকুরগাঁওয়ে তিন বছরের শিশুর ওপর যৌন নিপীড়ন, ১৩ বছরের কিশোর কারাগারে

চাঁপাইনবাবগঞ্জে এসআরবির বিরুদ্ধে মুক্তিযোদ্ধা পরিবারের দুই ছেলেকে ‘মাদক মামলায় ফাঁসানোর’ অভিযোগ

ভোলা পৌরসভায় মশক নিধন কার্যক্রমে ৪১ লাখ টাকা অনিয়ম ও আত্মসাতের অভিযোগ কর্তৃপক্ষের বিরুদ্ধে

প্রশাসক রিটনের সাথে রাজশাহী অনলাইন সাংবাদিক ফোরামের নবনির্বাচিত নেতৃবৃন্দের মতবিনিময়