ঢাকা বৃহষ্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

উপদেষ্টা রিজওয়ানা

সর্বোচ্চটুকু দিয়ে সরকার অস্থিরতা নিয়ন্ত্রণের চেষ্টা করবে


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১০-১১-২০২৫ দুপুর ৪:৫৩

নির্বাচন সামনে রেখে পতিত সরকার বা কোনো অশুভ শক্তি অস্থিরতা সৃষ্টির চেষ্টা করলে সরকার সর্বোচ্চটুকু দিয়ে তা নিয়ন্ত্রণের চেষ্টা করবে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

সোমবার (১০ নভেম্বর) সচিবালয়ে নিজ দপ্তরের সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রশ্নের জবাবে উপদেষ্টা এ কথা জানান।রাজধানীতে বাসে আগুন ও গুলি করে মানুষ হত্যার ঘটনা ঘটছে। নির্বাচন সামনে রেখে সরকার এগুলো কীভাবে দেখছে- জানতে চাইলে উপদেষ্টা বলেন, ‘আমরাও কিন্তু একটা প্রচণ্ড গণ অসন্তোষের মুখে পতিত সরকারের পরে দায়িত্ব গ্রহণ করেছি। ওই পতিত সরকার দেশে ছিল প্রায় ১৬ বছর। এখন নির্বাচনটা ফেব্রুয়ারিতে হয়েই যাচ্ছে। এখানে নানানভাবে পানি ঘোলা করার চেষ্টা করা হচ্ছিল, সেটা এখন দেশের মানুষের কাছে স্পষ্ট যে, অন্তর্বর্তী সরকার নির্বাচনের পথে সুদৃঢ়ভাবে হাঁটছে।’

তিনি বলেন, এখন এই নির্বাচন ঘিরে কিছু কিছু ন্যস্ত স্বার্থ তো রয়েই গেছে, সেই পতিত সরকার বা অন্য কোনো অশুভ শক্তি। কিছু কিছু বিষয়ে হয়তো আমরা আমাদের বিশ্লেষণের মধ্যে আনতে পারি। কিছু বিষয় বিশ্লেষণের মধ্যে আনতে পারি না।

‘যখনই এমন অস্থিরতা সৃষ্টি করার চেষ্টা করা হবে তখন আমাদেরকে সরকার হিসেবে সর্বোচ্চটুকু দিয়ে সেই অস্থিরতা নিয়ন্ত্রণের চেষ্টা করবো।

উপদেষ্টা বলেন, আমাদের চেষ্টা থাকবে প্রথমত কেউ যাতে অস্থিরতা সৃষ্টি করতে না পারে। তারপরও যদি অস্থিরতা সৃষ্টি হয়, সেখানে আমাদের রিয়েক্টিভ অ্যাপ্রোচে যেতে হবে।

এমএসএম / এমএসএম

জানুয়ারিতে স্থানীয় ভোটের পরিকল্পনা ইসির

বঙ্গভবনের সিংহ পুকুরে মাছের পোনা অবমুক্ত করলেন রাষ্ট্রপতি

কাশিমপুরে ঝালমুড়ি বিক্রেতার ছুরিকাঘাতে গার্মেন্টসকর্মী নিহত

টানেল সড়কের অধিগ্রহণ করা ৩৫০ বছরের পুরোনো মসজিদ পুনর্নির্মাণের নির্দেশ

কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে ঢামেকে দুই হাজতির মৃত্যু

রাজধানীতে মোটরসাইকেলের ধাক্কায় গার্মেন্টস শ্রমিক নিহত

বাসযাত্রীর হাতের ফাইলে মিলল প্রায় ৬০ লাখ টাকার ইয়াবা

টেকসই শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব নি‌শ্চি‌তে জোর বাংলা‌দে‌শের

সিনোবাংলায় স্বতন্ত্র পরিচালক নিয়োগে বিএসইসির সম্মতি

উন্নয়ন অধিকার নিশ্চিতে সব দেশের সম্মিলিত পদক্ষেপের প্রয়োজন

সব শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক ও জুয়া প্রতিরোধে কমিটি গঠনের নির্দেশ

উপকূলে গভীর নিম্নচাপের প্রভাব, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

চার বিভাগে ভারী বৃষ্টির আভাস, সপ্তাহের শেষে বাড়বে তাপমাত্রা