ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

'ছয় মাসে সন্দ্বীপ থেকে অস্ত্র, মাদক ও সন্ত্রাস নির্মুল করবো -জনসভায় মিজানুর রহমান ভূঁইয়া মিল্টন


বাদল রায় স্বাধীন, সন্দ্বীপ photo বাদল রায় স্বাধীন, সন্দ্বীপ
প্রকাশিত: ১১-১১-২০২৫ দুপুর ২:৪৭

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)'র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মিজানুর রহমান ভূঁইয়া মিল্টন বলেছেন, 'সন্দ্বীপে ধানের শীষের কোন বিকল্প নেই। দিন শেষে সন্দ্বীপে বিএনপির প্রার্থীরা এক ও অভিন্ন। আমাকে মনোনয়ন দিলে ৫৪ বছরের নৌযাতায়াতে দূর্ভোগের অবসান হবে, সন্দ্বীপে স্বাস্থ্য ব্যবস্থার আমূল পরিবর্তনসহ মাদক, অস্ত্র ও সন্ত্রাস ছয় মাসে নির্মুল করবো।'

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান 
তারেক জিয়া ঘোষিত রাষ্ট্র কাঠামো গঠনের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে ও চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) সংসদীয় আসনে ধানের শীষ প্রতীকে মনোনয়ন প্রত্যাশী মিজানুর রহমান ভুঁইয়া মিল্টন এর সমর্থনে অনুষ্ঠিত জনসভায় তিনি এসব কথা বলেন।

সোমবার(১০ নভেম্বর) বিকেলে উপজেলার হারামিয়া ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে অনুষ্ঠিত জনসভায় সভাপতিত্ব করেন সন্দ্বীপ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও হারামিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি জাহাঙ্গীর হোসেন।

হারামিয়া ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক আলাউদ্দিন আহমেদের সঞ্চালনায় জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)'র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মিজানুর রহমান ভূঁইয়া মিল্টন।

সভামঞ্চে নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত 
ছিলেন -সাবেক ইউপি  চেয়ারম্যান মো: কাউসার,উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক  মনির তালুকদার,পৌরসভা বিএনপির যুগ্ন আহবায়ক মোঃ মাইনউদ্দিন,সাইফুর রহমান শামীম, বিএনপি নেতা আসিফ আকতার, দেলোয়ার হোসেন ফুলমিয়া, মো,  আলমগীর হোসেন মেম্বার,কুলসুমা বেগম খেলনা মেম্বার সহ উপজেলা বিএনপি,ইউনিয়ন বিএনপি, যুবদল ও ছাত্রদল ও মহিলা দলের অন্যান্য
নেতৃবৃন্দ।

উল্লেখ্য, গত ৩ নভেম্বর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রামের ১৬ টি আসনের মধ্যে ৬ টিতে কাউকে প্রার্থী ঘোষণা করেনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। যার মধ্যে চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসন অন্যতম।

এমএসএম / এমএসএম

এই দেশের প্রতিটি নাগরিক, প্রতিটি সম্প্রদায়, প্রতিটি জাতিগোষ্ঠী নিরাপদ-চট্রগ্রাম জেলা প্রশাসক

ভূরুঙ্গামারী উপজেলা ডাকবাংলোয় অবহেলায় পড়ে আছে গাছ, নিলাম না হওয়ায় নষ্ট হচ্ছে কাঠ ,রাজস্ব হারাচ্ছে সরকার

ধামরাইয়ে ফ্যামিলি কার্ড কার্যক্রম শুরু, সুপারভাইজার ও জরিপকারীদের মাঝে ট্যাব বিতরণ

অনলাইন সাংবাদিক ফোরামের নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠানে রাসিক প্রশাসক রিটন

কালিয়ায় ঝুঁকিপূর্ণ ভবনে পাঠদান, আতঙ্কে শিক্ষক-অভিভাবক

‎ত্রিশাল নাগরিক অধিকার আন্দোলনের সভাপতি ড. রফিক ও সম্পাদক মোখলেছ

বাগেরহাটের পূর্ব-সুন্দরবনে ৬ চোরা হরিণ শিকারি আটক, নিষিদ্ধ জাল ও ফাঁদ উদ্ধার

দোহাজারীতে উপজেলা দাবিতে উত্তাল রাজপথ,অনশন-অবরোধের হুঁশিয়ারি

ফারাক্কা চুক্তি নবায়ন ও পানির ন্যায্য হিস্যা দিয়ে ভারতকে বন্ধুত্বের প্রমাণ দিতে হবে: প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

রায়গঞ্জে ‘সাত পীরের মাজারের’ জমি নিয়ে বিরোধ, ভাঙার হুমকি ঘিরে দুই পক্ষের উত্তেজনা

জকিগঞ্জে গভীর রাতে পাশাপাশি দুই বাড়িতে সশস্ত্র ডাকাতি

সিংড়ায় উদ্বোধনের পরও নির্মাণকাজ শুরু হয়নি, দুর্ভোগে উদিশা গ্রামের হাজারো মানুষ

বাঙ্গালহালিয়াতে সেনাবাহিনীর উদ্যোগে দুই সপ্তাহব্যাপী কুটিরশিল্প প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন