ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার পর যুবকের আত্মহত্যা
সাঘাটা (গাইবান্ধা) প্রতিনিধি:গাইবান্ধার সাঘাটা উপজেলার ভরত খালী ইউনিয়নের উত্তর উল্যাহ গ্রামে ফেসবুকে হৃদয়বিদারক স্ট্যাটাস দেওয়ার পর বিষপান করে আত্মহত্যা করেছেন মানিক সরকার (৩২) নামের এক যুবক।
পরিবারের সদস্যরা জানান, আজ রাতের কোনো এক সময় মানিক সরকার নিজ ঘরে বিষ পান করেন। সকালে দীর্ঘ সময় ঘুম থেকে না ওঠায় পরিবারের লোকজন ডাকাডাকি করে সাড়া না পেয়ে ঘরে প্রবেশ করে তাকে নিস্তেজ অবস্থায় দেখতে পান। পরে দ্রুত সাঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত মানিক সরকার ভরতখালী ইউনিয়নের উত্তর উল্যাহ গ্রামের শ্রী মোনজ সরকারের ছেলে।
আত্মহত্যার আগে মানিক সরকার নিজের ফেসবুক আইডিতে একটি আবেগঘন স্ট্যাটাস দেন। সেখানে তিনি লিখেন আজ নিজেকে বড় অসহায় মনে হচ্ছে, খুব একা একাও লাগছে। নিজের ভাগ্যের প্রতি ভীষণ অভিযোগ রয়েছে, তবুও বাস্তবতাটা তো মেনে নিতেই হবে বিগত ৩-৪ বছর ধরে শারীরিক ও মানসিকভাবে ভীষণ যন্ত্রণা হচ্ছে কষ্টের পরিমাণ বোঝাতে পারবো না, তবে এত কষ্টের চেয়ে মৃত্যু সহজ মনে হয়েছে আমাকে ক্ষমা করে দিও মা, তোমাদের জন্য কিছু করতে পারলাম না।
Aminur / Aminur
বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা
লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ