ঢাকা মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬

‎সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর থানার নতুন ওসি মোহাম্মদ আকবর হোসেন


সুনামগঞ্জ প্রতিনিধি photo সুনামগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১১-১১-২০২৫ দুপুর ৪:১৬

‎সুনামগঞ্জের সীমান্তবর্তী  উপজেলার বিশ্বম্ভরপুর থানার আইন-শৃঙ্খলা রক্ষার নতুন দায়িত্ব পেলেন পুলিশ কর্মকর্তা — মোহাম্মদ আকবর হোসেন। তিনি সম্প্রতি বিশ্বম্ভরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগদান করেছেন।

‎সরাসরি আউটসাইড ক্যাডেট হিসেবে ২০০০ সালে এসআই (নিঃ) পদে বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগদানের মাধ্যমে তাঁর কর্মজীবন শুরু। দুই দশকের বেশি সময় ধরে তিনি দায়িত্ব পালন করেছেন নিষ্ঠা, শৃঙ্খলা ও পেশাদারিত্বের সঙ্গে।কর্মজীবনের শুরু থেকেই তিনি মাঠপর্যায়ের কাজের পাশাপাশি আইনি জ্ঞান ও মানবিক দৃষ্টিভঙ্গির জন্য প্রশংসিত হয়েছেন।

‎‎বিশ্বম্ভরপুর থানায় যোগদানের আগে মোহাম্মদ আকবর হোসেন ছিলেন সুনামগঞ্জ সদর কোর্টের কোর্ট ইন্সপেক্টর। এর আগে তিনি ওসি, ধর্মপাশা থানা হিসেবেও দায়িত্ব পালন করেছেন। প্রতিটি জায়গায়ই তিনি নিজেকে একজন সৎ, মানবিক কর্মকর্তা হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। মোহাম্মদ আকবর হোসেন সিলেট জেলার দক্ষিণ সুরমা উপজেলার মোগলা বাজার থানার বারই গ্রামের সন্তান। তিনি বি.কম. এবং এল.এল.বি. ডিগ্রি অর্জন করেছেন— যা তাঁর পেশাগত জীবনে আইনি দক্ষতাকে আরও শক্তিশালী করে তুলবে।

‎‎বিশ্বম্ভরপুর থানার দায়িত্ব গ্রহণের পর তিনি বলেন,আমি চাই থানাটি হোক জনগণের ভরসাস্থল। প্রতিটি অভিযোগ যেন ন্যায্যভাবে নিষ্পত্তি হয়— সেদিকেই আমার প্রধান লক্ষ্য। নতুন এই দায়িত্ব তাঁর কর্মজীবনে এক নতুন অধ্যায় যোগ করেছে। উপজেলার মানুষ আশা করছেন— তাঁর অভিজ্ঞতা, দক্ষতা ও নেতৃত্বে বিশ্বম্ভরপুর থানা আরও সেবামুখী ও জনবান্ধব রূপে গড়ে উঠবে।

এমএসএম / এমএসএম

টাঙ্গাইলে সরকারী ও বেসরকারি সংস্থার মধ্যে রেফারেল পদ্ধতি প্রতিষ্ঠায় ব্লাস্টের নেটওয়ার্কিং সভা অনুষ্ঠিত

জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থী মোঃ হাসিবুল হাছানের পাশে দাড়ালেন ছাত্রদলের সাধারণ সম্পাদক সোহেল রানা

বাগেরহাট জেলা সদর হাসপাতালের সামনে অগ্নিকান্ড এ্যাম্বুলেন্সসহ ৮ টি মটরসাইকেল পুড়ে ভস্মিভুত

রায়গঞ্জে রাস্তায় সন্তান প্রসব, দুই মিডওয়াইফকে শোকজের পর তদন্তে স্বাস্থ্য বিভাগ

রাতে ঘুম নেই, দিনে কাজ নেই—ফ্রিল্যান্সিং থেকে খামার, সর্বত্র বিপর্যয়

নেত্রকোণা মদনে জাতীয় মৎস্য পক্ষ প্রস্ততিমূলক সভা অনুষ্ঠিত

বাহেরচর ক্ষুদ্রকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন কমিটি গঠন

ধুনটে দুই প্রতিষ্ঠানে শূন্য পাস, ২১ পরীক্ষার্থীর সবাই ফেল

বোদায় ১৬ শিক্ষক কর্মচারীর মাদ্রাসায় ৭ পরীক্ষার্থী, পাশ করেছে ১জন

২য় বাংলাদেশ রেমিট্যান্টস’ রিকগনিশন ২০২৬’ অনুষ্ঠানে সম্মাননা পেয়েছেন দাউদকান্দির বাবুল খন্দকার

এডহক কমিটির সভাপতি হলেন মোহাম্মদ সাইয়েদ হোসেন বাবু

পেকুয়ায় উজানটিয়া যুব উন্নয়ন একতা ক্লাবের কমিটি অনুমোদন

রাজারহাটে সরকারি গুদামের বদলে অটো রাইস মিলে ধান সংগ্রহের অভিযোগ