ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

সীতাকুণ্ডে নদীতে ভেসে আসা ৫০ ফুট লোহার পাইপ কেটে নিচ্ছে স্থানীয়রা


সীতাকুণ্ড প্রতিনিধি photo সীতাকুণ্ড প্রতিনিধি
প্রকাশিত: ১১-১১-২০২৫ দুপুর ৪:১৯

চট্টগ্রামের সীতাকুণ্ডে সাগর উপকূলে জোয়ারের স্রোতে ৫০ ফুট লম্বা লোহার একটি পাইপ ভেসে আসলে পাইপটি স্থানীয় জেলেরা উদ্ধার করে স্থানীয় একটি শীপ ইয়ার্ডে রাখে। পরে পানিতে ভেসে আসা পাইপের খবর পেয়ে কয়েকজন স্থানীয় ব্যক্তি পাইপটি টুকরো টুকরো করে কেটে নেয়।

কুমিরা সাগর উপকূল এলাকায় পরিত্যক্ত একটি ইয়ার্ডে পাইপটি কাটা হয়। পাইপটির আনুমানিক মূল্য ২০ লাখ টাকা ।

স্থানীয়রা জানান , কুমিরা ইউনিয়নের সাগর উপকূলে জোয়ারের স্রোতে ভেসে আসা পাইপ স্থানীয় জেলেরা উদ্ধার করে মহসিন মালিকানাধীন শীপ ইয়ার্ডে রাখে। পরে পানিতে ভেসে আসা পাইপের খবর পেয়ে কয়েকজন স্থানীয় ব্যক্তি পাইপটি টুকরো টুকরো করে কেটে নেয়।

পাইপ উদ্ধারের ঘটনা ছড়িয়ে পড়লে শীপ ইয়ার্ডে শিল্প পুলিশ পৌঁছে। তবে স্থানীয়রা জানিয়েছেন, পাইপ উদ্ধারে কোনো ব্যবসায়িক লেনদেন হয়নি।

শিল্প পুলিশের ইনচার্জ মো. নাহিদ বলেন, সাগর উপকূলে লোহার পাইপ ভেসে আসার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে লোক পাঠিয়েছিলাম। কিন্তু কারো কোনো অভিযোগ না থাকায় মালামাল জব্দ করা হয়নি।

এমএসএম / এমএসএম

বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ

ঈমান আমল ছাড়া জান্নাত পাওয়া যায় না --মুফতি আরশাদ ইদ্রিস