ঢাকা বৃহষ্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬

অপরাধীদের কোন ছাড় নেই, মিলেমিশে রূপগঞ্জ গড়বো আমরাঃ মুস্তাফিজুর রহমান ভূইয়া দিপু


রূপগঞ্জ প্রতিনিধি photo রূপগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১১-১১-২০২৫ দুপুর ৪:৩৪

আমি এমপি হলে মানুষের শান্তি শৃঙ্খলা ও জানমালের নিরাপত্তার লক্ষ্যে কোন অপরাধীদের ছাড় দেওয়া হবে না। সকলে মিলেমিশে রূপগঞ্জ গড়বো আমরা বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ ১ রূপগঞ্জ আসনের বিএনপি মনোনীত পদপ্রার্থী মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু। 
গত মঙ্গলবার (১১) নভেম্বর দুপুরে রাজধানীর গুলশানের বাড়িতে রুপগঞ্জ প্রেস ক্লাবের সাংবাদিকদের সঙ্গে এক মত বিনিময় সভায় মোস্তাফিজুর রহমান ভূইয়া দিপু এ মন্তব্য করেন।

এ সময় মুস্তাফিজুর রহমান ভূইয়া দিপু আরো বলেন, গত ১৭ বছর স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের আমলে সাংবাদিকরা স্বাধীনভাবে সঠিকটা লিখতে পারেনি। নানাভাবে সাংবাদিকদের নির্যাতন ও হামলা মামলার শিকার হতে হয়েছে। 
সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি আরো বলেন, রূপগঞ্জ গড়ার লক্ষ্যে সাদাকে সাদা বলবেন কালো কে কালো বলবেন। আমি যদি কোন অপরাধ করি আমার বিরুদ্ধে লেখবেন। কেউ কোন অন্যায় করলে সেটাও লেখবেন। সেটা আমার দলের হোক বা দলের বাইরে হোক। সোজা কথা সন্ত্রাস, মাদক, জমি দখল, চুরি ছিনতাই, ডাকাতিসহ সকল ধরনের অপরাধ মুক্ত রুপগঞ্জ গড়তে চাই। আর জন্য সাংবাদিকদের সহযোগিতা প্রয়োজন।

মত বিনিময়কালে উপস্থিত ছিলেন, রূপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুন, সাধারণ সম্পাদক বাছির উদ্দিন বাচ্চু, ভোলার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর হোসেন টিটু, বিএনপি নেতা নুরুন্নবী, মাইটিভি ও যায়যায়দিনের মকবুল হোসেন, বাংলাভিশন ও ইনকিলাবের হাজী খলিল সিকদার, বিটিভির এস এম শাহাদাত, জিটিভির আসিকুর রহমান হান্নান,বাংলাদেশ প্রতিদিনের জাহাঙ্গীর আলম হানিফ, এশিয়ান টিভি শহিদুল্লাহ গাজী, নাগরিক টেলিভিশনের মাহবুব আলম প্রিয়, দৈনিক সকালের সময়ের আনিছুর রহমান আনিছ, 
নিউজ টোয়েন্টিফোর এর আলম হোসেন, এনটিভির শাকিল আহমেদ, দেশ রূপান্তরের আতাউর রহমান সানি, এটিএন নিউজের মোহাম্মদ পারভেজসহ আরো অনেকে।

এমএসএম / এমএসএম

জয়পুরহাটে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর আনুষ্ঠানিক উদ্বোধন

পানি উন্নয়ন বোর্ডের জমি দখল করে ভবন নির্মাণের অভিযোগ

নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে নোবিপ্রবিতে সেমিনার ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

সীমান্তের ওপার থেকে শ্রমিক অসন্তোষ উসকে দিয়ে বিশৃঙ্খলার অপচেষ্টা চলছেঃ প্রধানমন্ত্রী তারেক রহমান

পটুয়াখালীর মির্জাগঞ্জে নিখোঁজ স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার

অপসাংবাদিকতার বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনের কাছে নওয়াপাড়া প্রেসক্লাবের স্মারকলিপি

ধামরাইয়ে চার বাড়ির সামনে কাফনের কাপড়-আতর ও গলাকাটা মুরগি, আতঙ্কে গ্রামবাসী

সৌদি আরবে ভালো চাকরির প্রলোভনে কোটি টাকা হাতিয়ে আত্মগোপনে চাঁপাইনবাবগঞ্জের আদম দালাল লিটু

উজিরপুরে নতুন কুড়ি স্পোর্টস সিজন ২ উদ্ভোধন

টানা আন্দোলনের পর গাজীপুরে শান্তিপূর্ণ ভাবে কাজে ফিরেছেন শ্রমিকেরা: কঠোর অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী

পিরোজপুরে ইসলামী যুব আন্দোলনের যুব সম্মেলন অনুষ্ঠিত

পিরোজপুরে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে মতবিনিময় সভা: ৭ সদস্যের পৌর কমিটি গঠন

চিলমারী হাসপাতালে চিকিৎসার চরম অবহেলা: হাতের ভেতর কাচ রেখেই রোগীকে ছাড়পত্র