ঢাকা বৃহষ্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬

'শয়তানের নিশ্বাস' প্রয়োগে অর্থ ও স্বর্ণালংকার হাতিয়ে নেওয়া চক্রের মূলহোতা মালামালসহ রূপনগর থানায় গ্রেপ্তার


আবিদ হাসান photo আবিদ হাসান
প্রকাশিত: ১১-১১-২০২৫ রাত ১০:৪৩

রাজধানীর রূপনগর থানার অফিসার ইনচার্জ মোরশেদ আলমের দিক নির্দেশনায় থানার চৌকস অফিসারদের কৌশলগত অভিযানের মাধ্যমে এলাকার একটি বাসা থেকে শয়তানের নিশ্বাস (স্কোপোলামিন জাতীয় বিশেষ কেমিক্যাল) প্রয়োগ করে অর্থ ও স্বর্ণালংকার হাতিয়ে নেয়া চক্রের মূলহোতা মোসাঃ তানিয়া (৪০)-কে মালামালসহ গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের রূপনগর থানা পুলিশ। রূপনগর থানা সূত্রে জানা যায়, গত ৮ নভেম্বর সন্ধ্যা আনুমানিক ০৬.০০ ঘটিকায় জনৈক বেলাল হোসেনের স্ত্রী নাসিমা আক্তারের সাথে গ্রেফতারকৃত মহিলার পরিচয় হয়। গ্রেফতারকৃত মহিলা নাসিমা আক্তারের বাসার ভিতরে প্রবেশ করে কথা বলতে থাকে। কথা বলার একপর্যায়ে উক্ত মহিলা তার ব্যাগ থেকে শয়তানের নিশ্বাস (স্কোপোলামিন) নাসিমা আক্তারের নাকের কাছে নিয়ে হিতাহিত জ্ঞান শূন্য করে তার ব্যবহৃত ২৩ ভরি স্বর্ণালংকার ও নগদ ৫০ হাজার টাকা চুরি নিয়ে করে পালিয়ে যায়। এ ঘটনায় বাদী বেলাল হোসেনের অভিযোগের প্রেক্ষিতে রূপনগর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়। রূপনগর থানা সূত্রে জানা যায়, মামলার প্রেক্ষিতে রূপনগর থানা অফিসার ইনচার্জ মোরশেদ আলমের দিক নির্দেশনায় একটি চৌকস টিম গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় আসামি মোসাঃ তানিয়ার অবস্থান শনাক্ত করে। পরবর্তীতে সোমবার দিবাগত রাত (১১ নভেম্বর) আনুমানিক ০৩:০০ ঘটিকায় তুরাগ থানাধীন উত্তরা দিয়াবাড়ির একটি বাসায় অভিযান পরিচালনা করে তানিয়াকে গ্রেফতার করা হয়। এ সময় তার হেফাজত থেকে তিন ভরি ছয় আনা স্বর্ণালংকার, স্বর্ণালংকার বিক্রয়ের নগদ ৯ লক্ষ ১ হাজার ৮৪০ টাকা, একটি প্রাইভেটকার, একটি স্বর্ণ মাপার ডিজিটাল মেশিন, ইমিটেশনের গয়না ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। থানা সূত্রে আরও জানা যায়, গ্রেফতারকৃত তানিয়া দীর্ঘদিন ধরে ঢাকা শহরের বিভিন্ন এলাকায় বিশেষ করে প্রবাসী পরিবারগুলোর তথ্য সংগ্রহ করতো। সে নিজেকে প্রবাসী বা প্রবাসীদের আত্মীয় পরিচয় দিয়ে টার্গেটকৃত বাসায় প্রবেশ করতো। কথাবার্তার একপর্যায়ে সে ভুক্তভোগীদের বিভিন্ন বৈদেশিক মুদ্রা বা ইমিটেশন দেখানোর ছলে তার কাছে থাকা শয়তানের নিশ্বাস (স্কোপোলামিন) প্রয়োগ করে সুকৌশলে বাসা থেকে নগদ অর্থ ও স্বর্ণালংকার নিয়ে পালিয়ে যেত। গ্রেফতারকৃত তানিয়ার নামে বিভিন্ন থানায় ৩৮ টি মামলা রয়েছে। তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

এমএসএম / এমএসএম

ঢাকা মহানগর উত্তর বিএনপির নতুন নেতৃত্বকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী ইউনিয়নের শুভেচ্ছা ও অভিনন্দন

মোহাম্মদপুরে সিটি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে হামলা, ড্যাবের তীব্র নিন্দা

আদর্শ উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

গার্মেন্টস আন্দোলনকারীদের উপর দমন পীড়নের তীব্র নিন্দা ও প্রতিবাদ জনিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের।

নাহারের অর্থায়নে চট্টগ্রামের বাঁশখালীতে আশ্রয়হীন ২৮ পরিবারকে নতুন ঘর দিল ছওয়াব

খামারবাড়ি থেকে মানিক মিয়া এভিনিউ পর্যন্ত স্বেচ্ছাসেবক দলের বৃক্ষরোপণ ও পরিচর্যা কর্মসূচি

‘পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব নিতে হবে’

‘মাদক নিয়ন্ত্রণে কেন্দ্রীয় ডাটাবেজ তৈরী করতে হবে’: ব্যারিস্টার জিল্লুর রহমান

মাদকমুক্ত প্রজন্ম গড়তে এখনই কার্যকর উদ্যোগ চাই

তুরাগে শহীদ মডেল স্কুল অ্যান্ড কলেজে সায়েন্স ফেস্ট ২০২৬ অনুষ্ঠিত

বাণিজ্য মেলার প্রধান ফটক ভেঙে ক্যাম্পাসে ফিরলেন শেকৃবি শিক্ষার্থীরা

ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক মিল্টন, সদস্যসচিব জাহাঙ্গীর

‘গ্রিন ঢাকা, ক্লিন ঢাকা’ বাস্তবায়নে স্বেচ্ছাসেবক দলের বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা কর্মসূচি