ঢাকা রবিবার, ৪ অক্টোবর, ২০২৬

রাণীনগরে ইট ভাটা বন্ধের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও স্মারক লিপি প্রদান


রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি photo রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশিত: ১২-১১-২০২৫ দুপুর ২:১৭

নওগাঁর রাণীনগরে ইট ভাটা বন্ধের প্রতিবাদে ইট প্রস্তুতকারক মালিক সমিতির পক্ষ থেকে বিক্ষোভ মিছিল এবং স্মারকলিপি প্রদান কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। বুধবার উপজেলা ইট ভাটা মালিক সমিতির পক্ষ থেকে এই কর্মসূচি বাস্তবায়ন করা হয়। উপজেলার মেসার্স শাহী ফিলিং স্টেশন প্রাঙ্গনে ইট ভাটা মালিক সমিতির সভাপতি আব্দুস সাত্তার শাহের সভাপতিত্বে আয়োজিত মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এতে ভাটা মালিক সমিতির সকল সদস্য ও ইট ভাটার শত শত শ্রমিকরা অংশগ্রহণ করে। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে গিয়ে স্মারকলিপি প্রদান করা হয়।এসময় ভাটা মালিক সমিতির সদস্য আবু বক্কর বলেন দীর্ঘদিন ধরে অর্থ বিনিয়োগ করে উপজেলা সদরের বাহিরে গিয়ে পরিবেশ বান্ধব ঝিকঝাক (হাওয়া) ইট ভাটা তৈরি করে ব্যবসা পরিচালনা করা হচ্ছে। প্রতিটি ইট ভাটায় কমপক্ষে ২শতাধিক শ্রমিক প্রতি মৌসুমে কাজ করে জীবিকা নির্বাহ করে আসছে। এছাড়া প্রতিটি ইট ভাটার মালিক ইতিমধ্যেই চলতি মৌসুমের জন্য লাখ লাখ টাকা বিনিয়োগ সম্পন্ন করেছে। যদি চলতি মৌসুমে ইট প্রস্তুত করার সুযোগ দেওয়া না হয় তাহলে প্রতিটি ইট ভাটার মালিক ও শ্রমিকরা পথে বসবে।সমিতির সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম বলেন ২০১৬ সাল পর্যন্ত পরিবেশ অধিদপ্তর সার্টিফিকেট নবায়ন করে দিলেও এরপর থেকে নবায়নের আবেদন দিয়ে রাখলেও আজ পর্যন্ত অধিদপ্তর সার্টিফিকেট নবায়নের বিষয়ে কোন পদক্ষেপ গ্রহণ না করেই প্রতি মৌসুমে ভাটায় অহেতুক অভিযান চালিয়ে মালিকদের ক্ষতির দিকে ঠেলে দিচ্ছে। তাই দেশের উন্নয়নমূলক কর্মকান্ড অব্যাহত রাখার স্বার্থে চলমান ইট ভাটাগুলোকে পরিবেশ অধিদপ্তরের সার্টিফিকেট নবায়ন করার সুযোগ দিতে সরকারের সুদৃষ্টি কামনা করেন তিনি।সমিতির সভাপতি আব্দুস সাত্তার শাহ বলেন দেশের লাখ লাখ ভাটা শ্রমিকদের পেটে লাতি মারলে তারা চুপ করে হাত-পা গুটিয়ে বসে থাকবে না। তাই মালিকদেও বিকল্প ভাবে ইট প্রস্তুত করার সুযোগ প্রদান করতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি। যদি ইট ভাটা নিয়ে একটি সুনির্দিষ্ট সিদ্ধান্ত সরকার গ্রহণ না করে তাহলে আগামীতে দেশজুড়ে শ্রমিকদের সঙ্গে নিয়ে রাজপথে নেমে আরো কঠোর আন্দোলনের হুশিয়ারী দেন তিনি। 

এমএসএম / এমএসএম

ধাম‌ইরহাটে রাসায়নিক স্প্রে করে ২ একর ১২শতক জমির ধান নষ্ট করেছে প্রতিপক্ষ 

এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা

আটোয়ারী লক্ষীপুর মাদ্রাসায় জাল কাগজে কমিটি করে উপাধ্যক্ষ সহ ৪ জন নিয়োগ, দেখার কেউ নাই

পঞ্চগড়ে রাতের আঁধারে বিদ্যালয়ের ১১টি ফ্যান চুরি, এলোমেলো অফিস কক্ষ

আদমদীঘিতে বারান্দা থেকে বাবুর্চির মরদেহ উদ্ধার

সিংড়ায় পরিবেশ ও প্রকৃতি আন্দোলনের লিফলেট বিতরণ

মৌলভীবাজারে প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য, টিকটকার মামুন গ্রেপ্তার

দাউদকান্দিতে রায়পুর কৈলাশ চৌধুরী উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

পিরোজপুরের কাউখালীতে গৃহবধূকে শ্বাসরোধে হত্যা, ঘরের মালামাল লুট

ঠাকুরগাঁওয়ে তিন বছরের শিশুর ওপর যৌন নিপীড়ন, ১৩ বছরের কিশোর কারাগারে

চাঁপাইনবাবগঞ্জে এসআরবির বিরুদ্ধে মুক্তিযোদ্ধা পরিবারের দুই ছেলেকে ‘মাদক মামলায় ফাঁসানোর’ অভিযোগ

ভোলা পৌরসভায় মশক নিধন কার্যক্রমে ৪১ লাখ টাকা অনিয়ম ও আত্মসাতের অভিযোগ কর্তৃপক্ষের বিরুদ্ধে

প্রশাসক রিটনের সাথে রাজশাহী অনলাইন সাংবাদিক ফোরামের নবনির্বাচিত নেতৃবৃন্দের মতবিনিময়