ঢাকা বৃহষ্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬

বিএনপির নেতা ফরহাদ আর নেই


আল-মামুন,খাগড়াছড়ি photo আল-মামুন,খাগড়াছড়ি
প্রকাশিত: ১২-১১-২০২৫ দুপুর ৪:২৭

খাগড়াছড়ির রামগড় উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এবং একাদশ জাতীয় সংসদ নির্বাচনে খাগড়াছড়ি সংসদীয় আসনে বিএনপি মনোনীত প্রার্থী শহীদুল ইসলাম ফরহাদ (৫০) ইন্তেকাল করেছেন (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। 

মঙ্গলবার (১১ নভেম্বর ২০২৫) রাত ১০ টা ১০ মিনিটে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মৃত্যু বরণ করেন। রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে শহীদুল ইসলাম ফরহাদ। পরে তাকে চট্টগ্রামের বেসরকারী হাসপাতাল চট্টগ্রাম সিএসসিআরে ভর্তি করা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। 

মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই সন্তানসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন। তিনি খাগড়াছড়ি জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ছিলেন। এছাড়াও তিনি রামগড় থেকে প্রকাশিত সপ্তাহিক বিন্যাস পত্রিকার সম্পাদক ছিলেন। 

পারিবারিক সূত্রে জানায়,শহিদুল ইসলাম ভূইয়া কিছু দিন আগে হৃদরোগে আক্রান্ত হলে তিনটি রিং পড়ানো হয়। শহিদুল ইসলাম ভূইয়া ফরহাদ খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি’র মনোনীত প্রার্থী ওয়াদুদ ভূইয়ার ভাতিজা। 

শহীদুল ইসলাম ফরহাদ এর মৃত্যুতে খাগড়াছড়িতে শোকের ছায়া নেমে এসেছে। এই রাজনৈতিক নেতার মৃত্যুতে বিভিন্ন রাজনৈতিক,সামাজিক,সাংস্কৃতিক,সাংবাদিকসহ সর্বস্থতের মানুষের পক্ষ থেকে শোক ও সমবেদনা জানিয়ে মরহুমের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন প্রত্যাশা প্রার্থী ছিলেন। 

বুধবার (১২ নভেম্বর) শহিদুল ইসলাম ফরহাদ এর জানাযার প্রথম নামাজ সকাল ৯টায় চট্টগ্রামে,বাদ যোহর রামগড় এবং বাদ আছর ফেনীর গ্রামের বাড়ি শুভপুর অনুষ্ঠিত হয়। পরে পারিবারীক কবরস্থানে তাকে দাফন করা হয়।

এমএসএম / এমএসএম

সীমান্তের ওপার থেকে শ্রমিক অসন্তোষ উসকে দিয়ে বিশৃঙ্খলার অপচেষ্টা চলছেঃ প্রধানমন্ত্রী তারেক রহমান

পটুয়াখালীর মির্জাগঞ্জে নিখোঁজ স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার

অপসাংবাদিকতার বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনের কাছে নওয়াপাড়া প্রেসক্লাবের স্মারকলিপি

ধামরাইয়ে চার বাড়ির সামনে কাফনের কাপড়-আতর ও গলাকাটা মুরগি, আতঙ্কে গ্রামবাসী

সৌদি আরবে ভালো চাকরির প্রলোভনে কোটি টাকা হাতিয়ে আত্মগোপনে চাঁপাইনবাবগঞ্জের আদম দালাল লিটু

উজিরপুরে নতুন কুড়ি স্পোর্টস সিজন ২ উদ্ভোধন

টানা আন্দোলনের পর গাজীপুরে শান্তিপূর্ণ ভাবে কাজে ফিরেছেন শ্রমিকেরা: কঠোর অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী

পিরোজপুরে ইসলামী যুব আন্দোলনের যুব সম্মেলন অনুষ্ঠিত

পিরোজপুরে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে মতবিনিময় সভা: ৭ সদস্যের পৌর কমিটি গঠন

চিলমারী হাসপাতালে চিকিৎসার চরম অবহেলা: হাতের ভেতর কাচ রেখেই রোগীকে ছাড়পত্র

নবীগঞ্জে দাখিল ও আলিম উত্তীর্ণ কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

পিরোজপুর জেলা জামায়াতের নতুন আমির মাওলানা আব্দুর রব

রাজস্থলীতে টেকাব প্রকল্পের ভ্রাম্যমাণ কম্পিউটার ভ্যানে প্রশিক্ষণার্থীদের যাতায়াত ভাতা প্রদান