ঢাকা বৃহষ্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

লকডাউন নিয়ে আতঙ্কের কিছু নেই: ডিবিপ্রধান


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২-১১-২০২৫ দুপুর ৪:৪৮

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঘোষিত ১৩ নভেম্বরের লকডাউন নিয়ে আতঙ্কের কিছু নেই বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) প্রধান মো. শফিকুল ইসলাম। তিনি বলেন, যারা ভীতিকর পরিস্থিতি সৃষ্টি বা অপতৎপরতার চেষ্টা করছে, আইনের সর্বোচ্চ ক্ষমতা প্রয়োগ করে তাদের দমন করা হবে।

বুধবার (১২ নভেম্বর) ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদসম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।ডিবিপ্রধান বলেন, আমরা রাজধানীতে নাশকতামূলক কর্মকাণ্ড পরিচালনাকারীদের পাশাপাশি তাদের নেপথ্যে যারা রয়েছে, তাদেরও গ্রেফতার করছি। আজকেও ৪৪ জনকে গ্রেফতার করা হয়েছে।

শফিকুল ইসলাম বলেন, সোশ্যাল মিডিয়ায় যারা বিভিন্ন উসকানি ও নির্দেশনা দিচ্ছে, তাদের বিষয়ে ডিবি সতর্ক রয়েছে। আমরা দেখছি, সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন উসকানি ও নির্দেশনা দেওয়া হচ্ছে তবে রাজপথে তাদের দেখা যায় না। এমনকি একজন নিরীহ রিকশাওয়ালাকে ৫০০ টাকা দিয়ে স্লোগান দিতে বলা হয়েছে, পরে সেই ভিডিও ছড়িয়ে দেওয়া হয়েছে। বিশ্লেষণ করে দেখা গেছে, ওই রিকশাচালকের কোনো অপরাধমূলক রেকর্ড নেই। এভাবে সাধারণ মানুষকে ব্যবহার করে বিভ্রান্তি তৈরি করার চেষ্টা চলছে, যা ডিবি কঠোরভাবে দমন করছে।

তিনি বলেন, আইনের সর্বোচ্চ ক্ষমতা প্রয়োগ করে এ ধরনের অপতৎপরতা দমন করা হবে। নাগরিকদের অনুরোধ করছি, গুজবে কান না দিয়ে আইনশৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করুন।

এমএসএম / এমএসএম

কাশিমপুরে ঝালমুড়ি বিক্রেতার ছুরিকাঘাতে গার্মেন্টসকর্মী নিহত

টানেল সড়কের অধিগ্রহণ করা ৩৫০ বছরের পুরোনো মসজিদ পুনর্নির্মাণের নির্দেশ

কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে ঢামেকে দুই হাজতির মৃত্যু

রাজধানীতে মোটরসাইকেলের ধাক্কায় গার্মেন্টস শ্রমিক নিহত

বাসযাত্রীর হাতের ফাইলে মিলল প্রায় ৬০ লাখ টাকার ইয়াবা

টেকসই শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব নি‌শ্চি‌তে জোর বাংলা‌দে‌শের

সিনোবাংলায় স্বতন্ত্র পরিচালক নিয়োগে বিএসইসির সম্মতি

উন্নয়ন অধিকার নিশ্চিতে সব দেশের সম্মিলিত পদক্ষেপের প্রয়োজন

সব শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক ও জুয়া প্রতিরোধে কমিটি গঠনের নির্দেশ

উপকূলে গভীর নিম্নচাপের প্রভাব, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

চার বিভাগে ভারী বৃষ্টির আভাস, সপ্তাহের শেষে বাড়বে তাপমাত্রা

ডিজেলের দাম বেড়েছে, চট্টগ্রাম বন্দরে চুক্তি দর সমন্বয় চান বার্থ অপারেটরর

ডিএমপির অভিযানে ৫৪৬ জন গ্রেপ্তার, মামলা ৬২