শিবালয় উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান গ্রেফতার
মানিকগঞ্জের শিবালয় উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী যুব মহিলা লীগের আহবায়ক রুনা আক্তারকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (১১ নভেম্বর) রাতে উপজেলার বোয়ালিপাড়া তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
বুধবার দুপুরে তাকে মানিকগঞ্জ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। গ্রেফতারকৃত রুনা আক্তার ওই এলাকার মো: লিটন খানের স্ত্রী।
থানা পুলিশ সূত্রে জানা গেছে, রুনা আক্তার দীর্ঘদিন ধরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। এ ছাড়া শিবালয় উপজেলা যুব মহিলা লীগের আহবায়কের দায়িত্ব পালন করেন এবং তিনি শিবালয় উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। তার বিরুদ্ধে উপজেলার বিভিন্ন জায়গায় সন্ত্রাসী ও নাশকতার সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে।
শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আমানুল্লাহ বলেন, রুনা আক্তার শিবালয় থানার একটি মামলার তদন্তের সন্দিগ্ধ আসামি। তদন্তের স্বার্থে তাকে গ্রেফতার করা হয়েছে।
এমএসএম / এমএসএম
কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ
মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ
বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি
সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার