নাগরপুরে গণঅধিকার পরিষদের নতুন কমিটি ঘোষণা
গণঅধিকার পরিষদ (জিওপি) টাঙ্গাইল জেলা কার্যালয়ে এক আনুষ্ঠানিক অনুষ্ঠানে নাগরপুর উপজেলা শাখার এক বছর মেয়াদি পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। ১২ নভেম্বর ২০২৫ বৃহস্পতিবার বিকেল ৪টায় অনুষ্ঠিত এই অনুষ্ঠানে জেলা গণঅধিকার পরিষদের সভাপতি এডভোকেট সুজন ও সাধারণ সম্পাদক শামিমুর রহমান সাগর উপস্থিত থেকে নতুন কমিটির নাম ঘোষণা করেন। নতুন কমিটিতে মোঃ আল-আমীন সভাপতি ও মোঃ নাঈম খান সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন। নবগঠিত কমিটির অন্যান্য সদস্যরা হলেন— সিনিয়র সহ-সভাপতি মোঃ বুলবুল সরকার, সহ-সভাপতি মোঃ রবিউল ইসলাম আলম মিয়া, মোঃ কালাচাঁন মোল্লা, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ সুজন মিয়া, যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ শরীফ মিয়া, মোঃ কাউছার সরকার, মোঃ মামুন সরকার, সাংগঠনিক সম্পাদক মোঃ মামুন মিয়া, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ কলিমুদ্দিন, মোঃ নমেদ মিয়া, মোঃ ইউসুফ মিয়া, দপ্তর সম্পাদক মোঃ মাজেদ প্রধান, প্রচার সম্পাদক মোঃ রাসেল রাজ, অর্থ সম্পাদক মোঃ স্বাধীন মিয়া, ক্রীড়া বিষয়ক সম্পাদক মোঃ বাবুল মিয়া, নারী বিষয়ক সম্পাদক শাকিলা আক্তার, প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক মোঃ রানা হোসেন, আইন বিষয়ক সম্পাদক মোঃ মিজানুর রহমান, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মোঃ আমিনুর রহমান, ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক মোঃ সুমন মিয়া, সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মোঃ মতি মিয়া এবং কার্যকরী সদস্য হিসেবে রয়েছেন মোঃ নুর ইসলাম, মোঃ শাকিল মিয়া, মোঃ মনির মিয়া, মোঃ জাহাঙ্গীর রহমান, মোঃ ছানোয়ার মিয়া, মোঃ মিন্টু মিয়া, মোঃ আব্দুল্লাহ। অনুষ্ঠানে জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ ছাড়াও গণঅধিকার পরিষদের কর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন। নতুন নেতৃত্বের প্রতি তারা আস্থা ও সহযোগিতার অঙ্গীকার ব্যক্ত করেন। নবগঠিত কমিটির সভাপতি মোঃ আল-আমীন বলেন, “গণঅধিকার পরিষদের আদর্শ ও লক্ষ্য বাস্তবায়নে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করব। নাগরপুরের প্রতিটি ইউনিয়নে সংগঠনকে আরও শক্তিশালী করা হবে।” সাধারণ সম্পাদক মোঃ নাঈম খান বলেন, “আমরা তৃণমূলের মানুষকে নিয়ে, গণমানুষের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করব। দলকে সুসংগঠিত করতে যুব সমাজকে এগিয়ে আসতে হবে।” জেলা সভাপতি এডভোকেট সুজন নতুন কমিটিকে অভিনন্দন জানিয়ে বলেন, “গণঅধিকার পরিষদ হচ্ছে একটি গণমানুষের সংগঠন। সংগঠনের প্রতিটি কর্মীকে জনগণের পাশে দাঁড়িয়ে সত্য ও ন্যায়ের পথে কাজ করতে হবে।” নবগঠিত কমিটি আগামী এক বছরের জন্য নাগরপুর উপজেলা গণঅধিকার পরিষদের সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করবে।
এমএসএম / এমএসএম
নেত্রকোণায় জেলা প্রশাসক পরীক্ষার্থীদের বিভিন্ন কেন্দ্র পরিদর্শন- সুষ্ঠু পরিবেশ নিশ্চিতের নির্দেশনা
বাঁশখালীতে গভীর রাতে প্রশাসনের অভিযান, বালুভর্তি ১ মিনি (ড্যাম্পার) জব্দ
শ্যামনগরে জামায়াতে ইসলামীর সংবাদ সম্মেলন: “সুমাইয়া বন্যা আমাদের কেউ নন, অপপ্রচারের তীব্র নিন্দা”
শরণখোলায় বাণিজ্যিকভাবে বিষমুক্ত তেল উৎপাদন শুরু
শ্রীপুরে থানা পুলিশের অভিযানে ইয়াবাসহ চারজন গ্রেফতার
তিস্তার চরে বাম্পার ফলন, তবুও হতাশ কৃষক : শিলাবৃষ্টি ও দরপতনে কোটি টাকার ক্ষতি
সুন্দরগঞ্জের চন্ডিপুর ফজলুল হক উচ্চ বিদ্যালয় ও কলেজে শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা সম্পন্ন
ফরিদগঞ্জে সবুজ মাঠে ধুলছে কৃষকের স্বপ্ন
লাকসামে স্কুল ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার
কারাগারে বসেই এসএসসি পরিক্ষা দিল নোয়াখালীর রাজন
পূর্বধলায় পরীক্ষার্থী ও অভিভাবকদের পাশে উপজেলা ছাত্রদল; পানি, স্যালাইন ও শিক্ষা উপকরণ বিতরণ
ধামইরহাটে শান্তিপূর্ণ পরিবেশে এসএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত