অজিত দোভালের আমন্ত্রণে দিল্লি যাচ্ছেন নিরাপত্তা উপদেষ্টা
ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের আমন্ত্রণে নিরাপত্তা সংক্রান্ত আঞ্চলিক এক সংলাপে অংশ নিতে আগামী সপ্তাহে দিল্লি যাচ্ছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান।
ঢাকার একটি কূটনৈতিক সূত্র জানিয়েছে, ভারত মহাসাগরীয় ৫ দেশের নিরাপত্তা বিষয়ক জোট কলম্বো সিকিউরিটি কনক্লেভ তথা নিরাপত্তা সংলাপটি আগামী ২০ নভেম্বর নয়াদিল্লিতে অনুষ্ঠিত হবে। কলম্বো সিকিউরিটি কনক্লেভের সপ্তম সংলাপে যোগ দিতে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানকে আমন্ত্রণ জানিয়েছেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা। অন্তর্বর্তী সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার এটাই হতে যাচ্ছে প্রথম ভারত সফর।
সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, নিরাপত্তা সংলাপের সাইড লাইনে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার একান্ত বৈঠক হওয়ার কথা রয়েছে।
এমএসএম / এমএসএম
কাশিমপুরে ঝালমুড়ি বিক্রেতার ছুরিকাঘাতে গার্মেন্টসকর্মী নিহত
টানেল সড়কের অধিগ্রহণ করা ৩৫০ বছরের পুরোনো মসজিদ পুনর্নির্মাণের নির্দেশ
কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে ঢামেকে দুই হাজতির মৃত্যু
রাজধানীতে মোটরসাইকেলের ধাক্কায় গার্মেন্টস শ্রমিক নিহত
বাসযাত্রীর হাতের ফাইলে মিলল প্রায় ৬০ লাখ টাকার ইয়াবা
টেকসই শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব নিশ্চিতে জোর বাংলাদেশের
সিনোবাংলায় স্বতন্ত্র পরিচালক নিয়োগে বিএসইসির সম্মতি
উন্নয়ন অধিকার নিশ্চিতে সব দেশের সম্মিলিত পদক্ষেপের প্রয়োজন
সব শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক ও জুয়া প্রতিরোধে কমিটি গঠনের নির্দেশ
উপকূলে গভীর নিম্নচাপের প্রভাব, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত
চার বিভাগে ভারী বৃষ্টির আভাস, সপ্তাহের শেষে বাড়বে তাপমাত্রা
ডিজেলের দাম বেড়েছে, চট্টগ্রাম বন্দরে চুক্তি দর সমন্বয় চান বার্থ অপারেটরর