ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

সন্দ্বীপ থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেনের সমর্থনে বিশাল সমাবেশ ও র‍্যালি


বাদল রায় স্বাধীন, সন্দ্বীপ photo বাদল রায় স্বাধীন, সন্দ্বীপ
প্রকাশিত: ১৪-১১-২০২৫ দুপুর ৪:৫০
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ঘোষিত ৩২ দফা কর্মসূচি জনগণের কাছে পৌঁছে দেওয়া, ধানের শীষের পক্ষে ভোট চেয়ে জনমত সৃষ্টি এবং চট্টগ্রাম-০৩ (সন্দ্বীপ) আসনের মনোনয়ন প্রত্যাশী ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেনের সমর্থনে সন্দ্বীপে অনুষ্ঠিত হয়েছে ব্যাপক প্রচার-প্রচারণা, লিফলেট বিতরণ, বিশাল  সমাবেশ ও র‍্যালি।
 
দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে সাধারণ মানুষের হাতে হাতে ইঞ্জিনিয়ার  বেলায়েত হোসেন ৩২ দফার লিফলেট বিতরণ করেন। এ সময় ধানের শীষের পক্ষে ভোট চেয়ে জনগণকে সোচ্চার হওয়ার আহ্বান জানানো হয় এবং আগামী নির্বাচনে গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে অংশ নিতে উদ্বুদ্ধ করা হয়।
 
কর্মসূচির পরবর্তী ধাপে অনুষ্ঠিত সমাবেশ ও র‍্যালিতে তৃণমূল নেতাকর্মীদের মূল আলোচনার কেন্দ্রে ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও আসনের মনোনয়ন প্রত্যাশী ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন। বক্তারা বলেন, তারেক রহমানের নির্দেশনা বাস্তবায়নে এবং দলের সংকটময় সময়ে ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন বরাবরই অগ্রণী ভূমিকা রেখেছেন। তাঁর নেতৃত্বে লিফলেট বিতরণ, গণসংযোগ ও জনমত সৃষ্টির এই কর্মসূচি আরও শক্তি পেয়েছে, যা সন্দ্বীপের তৃণমূল নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি করেছে।
 
সমাবেশে বক্তারা আরো বলেন,
ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন দীর্ঘদিন ধরে দলের সংকটময় মুহূর্তে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছেন। তারেক রহমানের নির্দেশনায় ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনকে বেগবান করতে তাকে সামনে রেখে জনগণের সাথে যোগাযোগ জোরদার করা হচ্ছে।আগামী নির্বাচনে তাকেই বিএনপি থেকে মনোনয়ন প্রদান করা সন্দ্বীপ বাসীর একান্ত দাবী।
 
র‍্যালিতে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন। তারা ধানের শীষের পক্ষে বিভিন্ন স্লোগান দেন এবং ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেনকে আগামী নির্বাচনে মনোনয়ন দেওয়ার জোর দাবি জানান।
 
কর্মসূচিটি আয়োজন করে সন্দ্বীপ উপজেলা বিএনপি, পৌরসভা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনসমূহ।

এমএসএম / এমএসএম

এই দেশের প্রতিটি নাগরিক, প্রতিটি সম্প্রদায়, প্রতিটি জাতিগোষ্ঠী নিরাপদ-চট্রগ্রাম জেলা প্রশাসক

ভূরুঙ্গামারী উপজেলা ডাকবাংলোয় অবহেলায় পড়ে আছে গাছ, নিলাম না হওয়ায় নষ্ট হচ্ছে কাঠ ,রাজস্ব হারাচ্ছে সরকার

ধামরাইয়ে ফ্যামিলি কার্ড কার্যক্রম শুরু, সুপারভাইজার ও জরিপকারীদের মাঝে ট্যাব বিতরণ

অনলাইন সাংবাদিক ফোরামের নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠানে রাসিক প্রশাসক রিটন

কালিয়ায় ঝুঁকিপূর্ণ ভবনে পাঠদান, আতঙ্কে শিক্ষক-অভিভাবক

‎ত্রিশাল নাগরিক অধিকার আন্দোলনের সভাপতি ড. রফিক ও সম্পাদক মোখলেছ

বাগেরহাটের পূর্ব-সুন্দরবনে ৬ চোরা হরিণ শিকারি আটক, নিষিদ্ধ জাল ও ফাঁদ উদ্ধার

দোহাজারীতে উপজেলা দাবিতে উত্তাল রাজপথ,অনশন-অবরোধের হুঁশিয়ারি

ফারাক্কা চুক্তি নবায়ন ও পানির ন্যায্য হিস্যা দিয়ে ভারতকে বন্ধুত্বের প্রমাণ দিতে হবে: প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

রায়গঞ্জে ‘সাত পীরের মাজারের’ জমি নিয়ে বিরোধ, ভাঙার হুমকি ঘিরে দুই পক্ষের উত্তেজনা

জকিগঞ্জে গভীর রাতে পাশাপাশি দুই বাড়িতে সশস্ত্র ডাকাতি

সিংড়ায় উদ্বোধনের পরও নির্মাণকাজ শুরু হয়নি, দুর্ভোগে উদিশা গ্রামের হাজারো মানুষ

বাঙ্গালহালিয়াতে সেনাবাহিনীর উদ্যোগে দুই সপ্তাহব্যাপী কুটিরশিল্প প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন