আলফাডাঙ্গায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির আলোচনা সভা ও র্যালি অনুষ্ঠিত
ফরিদপুরের আলফাডাঙ্গায় যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস। এ উপলক্ষে আলফাডাঙ্গা উপজেলা বিএনপির উদ্যোগে এক আলোচনা সভা ও বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়।
আজ বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বিকেল ৪টার দিকে উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে র্যালিটি শুরু হয়ে শ্রীরামপুর ও বাঁকাইলের অভ্যন্তরীণ সড়ক প্রদক্ষিণ করে প্রধান সড়ক হয়ে বাজারে প্রবেশ করে। র্যালিতে অংশগ্রহণকারীরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও কেন্দ্রীয় কৃষক দলের সহ-সভাপতি খন্দকার নাসিরুল ইসলাম নাসিরের নামে স্লোগান দেন।
র্যালি শেষে উপজেলা কার্যালয়ের সামনে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলফাডাঙ্গা উপজেলা বিএনপি'র সভাপতি আব্দুল মান্নান আব্বাস। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি'র সাধারণ সম্পাদক নুরুজ্জামান খরসু, পৌর বিএনপি'র সভাপতি রবিউল ইসলাম রিপন, পৌর বিএনপি'র সাধারণ সম্পাদক হাসিবুল হাসান হাসিব, প্রচার সম্পাদক কামরুজ্জামান কদরসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, “আগামীতে আলফাডাঙ্গার মাটি হবে বিএনপির ঘাঁটি। জনগণের অধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।”
শেষে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য তুলে ধরে নেতৃবৃন্দ দেশনেত্রী খালেদা জিয়া ও তারেক রহমানের সুস্থতা কামনা করে দোয়া পরিচালনা করেন।
এমএসএম / এমএসএম
তারাগঞ্জে বিভিন্ন কর্মসূচিতে এমপি ব্যারিস্টার শাকিলা ফারজানা
বিতর্কিত এসআই নেয়ামতের বিরুদ্ধে ঘুষ-চাঁদাবাজির মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ
গৌরনদীতে গভীর রাতে সৌদি প্রবাসীর বাড়ির দেয়াল ও সিসিটিভি ক্যামেরা ভাঙচুর
রূপসার ফখরুল হত্যার ঘটনায় ‘কাটাপ্পা’ গ্রেপ্তার
কাছাইট গ্রামের কৃতি সন্তান বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান মহারাজ আর নেই
শিক্ষার্থীদের বইমুখী করতে পেকুয়ায় গ্রন্থপাঠ কার্যক্রম
অভয়নগরে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন, চার চাষিকে পুরস্কার
শ্রীনগরে মদ্যপ অবস্থায় কৃষক দল নেতার নাচগানের ভিডিও ভাইরাল
পটুয়াখালীতে ‘জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন
নেত্রকোণার কলমাকান্দায় ছয় দফা দাবিতে দুই বিদ্যালয়ের শিক্ষার্থীদের মানববন্ধন-সহস্রাধিক শিক্ষার্থী-অভিভাবকের অংশগ্রহণ
উলিপুরে জাতীয় মৎস পক্ষের উদ্বোধন
মাছের পোনা অবমুক্তকরণের মাধ্যমে গোপালগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৬ এর উদ্বোধন