শাহজাদপুরে সৌর বিদ্যুৎচালিত সেচ প্রকল্প বাস্তবায়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জের শাহজাদপুরে সৌর বিদ্যুৎচালিত পাম্পের মাধ্যমে কৃষি সেচ প্রকল্প বাস্তবায়নে গ্রাহকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৭ সেপ্টেম্বর) সকাল ১০টায় গাড়াদহ ইউনিয়ন পরিষদের হলরুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের প্রধান প্রকৌশলী (প্রকল্প) দেবাশীষ চক্রবর্তী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের পরিচালক (চলতি দায়িত্ব) মো. হেলালুর রহমান ভূঁইয়া, নির্বাহী প্রকৌশলী অরুণ কুমার বিশ্বাস, সিরাজগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর জেনারেল ম্যানেজার রমেন্দ্র চন্দ্র রায়, শাহজাদপুর জোনাল অফিসের ডিজিএম প্রকৌশলী মুহাম্মদ মিজানুর রহমান, সিরাজগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর এজিএম সদস্য মো. তুহিন রেজা, শাহজাদপুর জোনাল অফিসের এজিএম মো. ফিরোজ হোসেন (ওঅ্যান্ডএম), এনফোর্সমেন্ট কো-অডিনেটর মো. আরিফুল ইসলাম, শাহজাদপুর জোনাল অফিসের ওয়্যারিং ইন্সপেক্টর মো. সাইদুল ইসলাম, মো. রেজাউল করিম, সহকারী প্লান্ট হিসাবরক্ষক মো. মাসুদ রানা পারভেজ।
জানা গেছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনাক্রমে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড (বাপবিবো), জিওবি এবং এবিবির অর্থায়নে কৃষকদের সার্বিক উন্নয়নের কথা বিবেচনা করে কৃষকদের মাঝে সৌর বিদ্যুৎচালিত পাম্প বিক্রয়ের প্রকল্প গ্রহণ করেছে। এই প্রকল্পের অধীনে ২১ জেলার ৩২টি পল্লী বিদ্যুৎ সমিতির আওতাধীন এলাকায় ৫টি ক্যাটাগরিতে ২ হাজার সৌর বিদ্যুৎচালিত পাম্প স্থাপন কার্যক্রম শুরু হয়েছে।
আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন- গাড়াদহ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল জব্বার, গাড়াদহ ইউনিয়ন আ’লীগের সভাপতি মো. সেলিম আক্তার সেলিম, তালগাছি বহুমুখী সমবায় সমিতির সভাপতি মো. আব্দুল মতিন।
এমএসএম / জামান
দুমকিতে নিষিদ্ধ সংগঠনের আওয়ামীলীগ নেতা ও ইউপি সদস্য গ্রেফতার
সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে পূর্বধলায় মানববন্ধন
কুতুবদিয়ায় চুলার আগুনে ১৫ বসতঘর পুড়ে ছাই, ক্ষতি ৪৪ লাখ টাকা
নবীগঞ্জে গ্রিন লাইন বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, আহত ৯
জাতীয়তাবাদী পদোন্নতি বঞ্চিত ও দুঃসময়ের ত্যাগী নেতা পরিচয়ে ভিসির বেপরোয়া অনিয়ম-দুর্নীতি ও স্বজনপ্রীতি
ভোলায় বিএনপি নেতাকে ছুড়িকাঘাত, গণপিটুনিতে নিহত যুবক
চন্দনাইশে সুবিধাবঞ্চিত সনাতনীদের মাঝে বস্ত্র বিতরণ করছেন পুলিশ সুপার
হাতিয়ায় স্ত্রী কে হত্যা করে গাছে ঝুলিয়ে রাখার অভিযোগ স্বামীর বিরুদ্ধে
গাজীপুর সিটি করপোরেশনের অর্থায়নে টঙ্গীর চেরাগআলীতে এসটিএস উদ্বোধন
অপরাধ করে পার পাওয়ার কোনো সুযোগ নেই: ঝিনাইদহে পূজামণ্ডপ পরিদর্শনে এসআরবি-৬ অধিনায়ক
ধুনটে মাদকের টাকার জন্য বাবা-মাকে মারধর
হিলিতে শারদীয় দুর্গোৎসবে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে পরিদর্শনে বিজিবির দিনাজপুর সেক্টর কমান্ডার