নওগাঁয় বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে র্যালি ও দোয়া অনুষ্ঠিত
বিশ্ব ডায়াবেটিস দিবস ২০২৫ উপলক্ষে নওগাঁয় ডাঃ এসাহাক আলী আকন্দ ডায়াবেটিক সেন্টারের উদ্যোগে শনিবার (১৫ নভেম্বর) সকালে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়েছে। সকাল ৯টায় সেন্টার প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল হয়ে পুনরায় সেন্টার চত্বরে এসে শেষ হয়। এসময় উপস্থিত ছিলেন এসাহাক আলী আকন্দ ডায়াবেটিক সেন্টারের পরিচালক ও আজকের অনুষ্ঠানের আয়োজক ডাঃ এসাহাক আলী আকন্দ, একুশে পরিষদ নওগাঁর সভাপতি এ্যাড আব্দুল বারী, নওগাঁ সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শ. ম. আ আল কাফী তুহিন, সিনিয়র সাংবাদিক নবীর উদ্দিন, সিনিয়র সাংবাদিক সাদেকুল ইসলাম, সুজন নওগাঁর সভাপতি মোফাজ্জল হোসেন, নওগাঁ পরিবেশ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মাহমুদুন নবী বেলাল, সাবেক অধক্ষ্য ফজলুর রহমান, প্রভাষক আবু হাসান, প্রভাষক আবজাল হোসেন প্রমুখ সহ আইনজীবী ও সমাজসেবক, নওগাঁর স্থানীয় সাংবাদিকবৃন্দসহ আরও অনেকে। এসময় বক্তারা বলেন, ডায়াবেটিস প্রতিরোধে সচেতনতা, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা, সুষম খাদ্যাভ্যাস ও জীবনযাপনের পরিবর্তন অত্যন্ত জরুরি।
অনুষ্ঠানে প্রায় দুই শতাধিক ডায়াবেটিস রোগীসহ স্বাস্থ্যসেবার সাথে জড়িত বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ অংশ নেন। র্যালি শেষে ডায়াবেটিস রোগীদের সুস্থ জীবন, সচেতনতা বৃদ্ধি ও রোগমুক্তির জন্য এসাহাক আলী আকন্দ ডায়াবেটিক সেন্টারে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
ডাঃ এসাহাক আলী আকন্দ বলেন, “ডায়াবেটিস বর্তমানে নীরব ঘাতক হিসেবে পরিচিত। প্রতিটি মানুষের উচিত নিজের জীবনধারায় পরিবর্তন আনা এবং নিয়মিত রক্তে গ্লুকোজ পরীক্ষা করা।
অনুষ্ঠানে শেষ পর্যন্ত সকলের মাঝে স্বাস্থ্যবিষয়ক পরামর্শপত্র বিতরণ করা হয়। বিশ্ব ডায়াবেটিস দিবসে এমন আয়োজনকে অংশগ্রহণকারীরা অত্যন্ত গুরুত্বপূর্ণ উদ্যোগ বলে মনে করেছেন।
এমএসএম / এমএসএম
নজরুল বর্ষ উপলক্ষ্যে সাংস্কৃতিক প্রতিযোগিতা সুষ্ঠুভাবে বাস্তবায়নে ময়মনসিংহে মতবিনিময় সভা
নেত্রকোণার কেন্দুয়া পৌরসভার অনুমোদন ছাড়াই বাসা নির্মাণকাজ--নির্বাহী কর্মকর্তার পরিদর্শনে কাজ বন্ধ
লোকালয় থেকে উদ্ধারকৃত অজগর কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্ত
উত্তরাঞ্চলের শিক্ষা ব্যবস্থায় আরেকটি মাইলফলক
সুবর্ণচরে নারী, শিশু, ব্রাককর্মীসহ ৩ মরদেহ উদ্ধার
ঠাকুরগাঁওয়ের রুহিয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে ইউএনও শিক্ষার মান উন্নয়ন ও ৪টি ক্লাব গঠনের নির্দেশ
কুড়িগ্রামে জমিজমা নিয়ে সংঘর্ষ, স্বামী-স্ত্রীসহ আহত ৫
হানিট্রাপের অভিযোগ সেনাসদস্যের সম্মানহানি তদন্ত দাবি
চাঁদপুর যাত্রী টার্মিনাল প্রকল্প নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছে মায়ার লিমিটেড ও কবিরস সিন্ডিকেট জেভি
ভূরুঙ্গামারী থানা জেলার শ্রেষ্ঠ, সেরা সার্কেল এএসপি মুনতাসির ও ওসি আজিম
শাহরাস্তিতে সরকারি গাছ কাটার টাকা ফেরত দিলেন বিএনপি নেতা
মেহেরপুরে ৭০ মেধাবী শিক্ষার্থীকে জেলা পরিষদের বৃত্তি প্রদান