নাগরপুরে অনুমোদনহীন ‘গ্লোরি অ্যাগ্রো প্রোডাক্টস’ সিলিন্ডার গ্যাস পাম্পে দুর্ঘটনার আশঙ্কা
টাঙ্গাইলের নাগরপুর উপজেলার কেদারপুর এলাকায় সরকারি অনুমোদন ছাড়াই ‘Glory Agro Products’ নামে একটি সিলিন্ডার গ্যাস পাম্প গড়ে উঠেছে।
১৪ নভেম্বর ২০২৫ শুক্রবার দুপুরে সরজমিনে গিয়ে দেখা যায় ৫৫ টাকা লিটার গ্যাস বিক্রি হচ্ছে তবে সরকার নির্ধারিত গ্যাসের মূল্য প্রতি লিটার ৪৩ টাকা, ১২ টাকা করে প্রতি লিটারে বেশি নেয়া হচ্ছে। পাম্প মেনেজার মিন্টু তাকে মুঠোফোনে জিজ্ঞেসাবাদ করলে তিনি জানান খরচ বেশি হওয়ার কারণে মূল্য বেশি নেয়া হচ্ছে।
দীর্ঘদিন ধরে কভার ভ্যানের ভেতরে ঝুঁকিপূর্ণভাবে সিলিন্ডার গ্যাস থেকে সরাসরি বিভিন্ন যানবাহনে গ্যাস সরবরাহ করা হলেও নেই কোনো নিরাপত্তা ব্যবস্থা। ফলে যে কোনো মুহূর্তে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা দেখা দিয়েছে।
স্থানীয়দের অভিযোগ, পাম্পটিতে অগ্নি নির্বাপণ ব্যবস্থা ছাড়াই অবহেলার সঙ্গে গ্যাস সরবরাহ করা হচ্ছে। কোনো নিরাপত্তা মানদণ্ড অনুসরণ করা হচ্ছে না, এমনকি কর্মীদেরও নেই সুরক্ষা সরঞ্জাম। এতে গাড়ির যাত্রীরা বাসিন্দা ও পথচারীরা প্রতিনিয়তই ভয়াবহ ঝুঁকির মুখে পড়ছেন।
একজন স্থানীয় বাসিন্দা বলেন, “এখানে প্রতিদিনই সি এন জি, প্রাইভেটকার, মাইক্রো বিভিন্ন যানবাহনে গ্যাস ভরা হয়। সিলিন্ডারের পাশে স্ফুলিঙ্গ বা সামান্য আগুন লাগলেই বড় দুর্ঘটনা ঘটতে পারে। তারপরও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজর নেই।”
সরকার অনুমোদনহীন এই গ্যাস পাম্পের বিষয়ে অভিযোগ করে স্থানীয়রা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন। বিষয়টি জানার পর উপজেলা প্রশাসনের এক কর্মকর্তা জানান, “অবৈধভাবে পরিচালিত গ্যাস পাম্পের বিষয়ে তথ্য পেয়েছি। পরিদর্শন করে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
এদিকে বিশেষজ্ঞরা বলছেন, সিলিন্ডার গ্যাস অত্যন্ত দাহ্য হওয়ায় নির্ধারিত নিরাপত্তা মান মেনে চলার বাধ্যবাধকতা রয়েছে। কভার ভ্যান বা অনিরাপদ পরিবেশে এ ধরনের গ্যাস সরবরাহ করলে যে কোনো সময় ভয়াবহ বিস্ফোরণ বা অগ্নিকাণ্ড ঘটতে পারে।
স্থানীয়রা দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ ও পাম্পটির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
এমএসএম / এমএসএম
কেরুজ কমপ্লেক্সে সর্বকালের রেকর্ড মুনাফা : কমেছে চিনিকলের লোকসান
মনপুরায় ৯ পিস ইয়াবাসহ যুবক আটক, থানায় মামলা
নির্মানাধীন ড্রেনে ময়লার স্তূপ,পানি নিষ্কাশনে বড় বাধা
নজরুল পদক- ২০২৬, পেলেন ভূরুংগামারীর কৃতী সন্তান কবি আবদুল হাই শিকদার
নওগাঁয় মেয়ে সন্তান জন্ম দেওয়ায় স্ত্রীকে হত্যা, স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড
পেকুয়ায় ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেফতার
কুড়িগ্রামে পুলিশ-বিজিবির যৌথ অভিযানে ভারতীয় মোবাইলের বড় চালান জব্দ
ইসলামী যুব আন্দোলনের নেতার হত্যার প্রতিবাদে মহাসড়ক অবরোধ, তীব্র যানজট
মাগুরায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত নারী
জিয়ানগরের খায়েরহাট বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ
ধুনটের চৌকিবাড়ীতে গোলাম মাহবুব প্যারিসের সুস্থতা কামনায় দোয়া মাহফিল
পেকুয়ায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ছাত্রদল