ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

পাঁচবিবির আওলাই ইউনিয়ন বিএনপি নেতাদের সাথে রানা প্রধানের মতবিনিময় সভা


পাঁচবিবি,  প্রতিনিধি photo পাঁচবিবি, প্রতিনিধি
প্রকাশিত: ১৫-১১-২০২৫ দুপুর ৩:৪

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়ন বিএনপির নেতাকর্মীদের সাথে জয়পুরহাট-১ আসনের ধানের শীষের এমপি প্রার্থী মাসুদ রানা প্রধানের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৫ নভেম্বর) দুপুরে উপজেলার আওলাই ইউনিয়নের ৯নং ওয়ার্ড বিএনপির আয়োজনে বিনশিরা গোড়না সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির সভাপতি মোজাহার আলী। 
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহবায়ক গোলজার হোসেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও জয়পুরহাট-১ আসনের বিএনপি মনোনীত ধানের শীষের এমপি প্রার্থী মাসুদ রানা প্রধান।
বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সহ সভাপতি ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব জহুরুল আলম তরফদার রুকু, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হান্নান চৌধুরী, 
আওলাই ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ সভাপতি কাজী আমিনুল ইসলাম, সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী প্রধান, মোহাম্মদপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ফারুক হোসেন, জেলা কৃষকদলের সদস্য সচীব কাজী মঞ্জুরে মওলা পলাশ, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আলমগীর হোসেন, জেলা যুবদল নেতা গোলাম রাব্বানী রাব্বী সহ জেলা, উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ডের নেতৃবৃন্দ।
সভায় ধানের শীষ মনোনীত প্রার্থী মাসুদ রানা প্রধান বলেন, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সকল ভেদাভেদ ভূলে নেতাকর্মীদের ধানের শীষে ভোট দিয়ে জয় লাভ করার আহবান জানান।

এমএসএম / এমএসএম

জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন

‎সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ

আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার

পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ

সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন

সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ

ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু

ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন

পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি

মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড

নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন

কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’

পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার