ঢাকা রবিবার, ২২ নভেম্বর, ২০২৬

শাস্তি কমল স্পট ফিক্সিংয়ে অভিযুক্ত খেলোয়াড়দের, কমেনি আরামবাগের


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৭-৯-২০২১ বিকাল ৬:২০

শাস্তি কমানোর জন্য আবেদন করেছিল আরামবাগ ক্রীড়া সংঘ ও শাস্তিপ্রাপ্ত খেলোয়াড়রা। আপিল কমিটি আরামবাগের শাস্তি কমায়নি। ডিসিপ্লিনারী কমিটির দেয়া অর্থ দণ্ড ও সিনিয়র ডিভিশনের অবনমন বহাল রেখেছে। 

ক্লাবের শাস্তি না কমালেও খেলোয়াড় ভবিষ্যত এবং সামগ্রিক বিষয় বিবেচনা করে আপিল কমিটি খেলোয়াড়দের শাস্তি ২৫ সেপ্টেম্বর ২০২২ পর্যন্ত বহাল রেখেছে। যেসব খেলোয়াড় আপিল করেছেন তারাই কেবল আগামী বছর ২৬ সেপ্টেম্বর থেকে খেলার সুযোগ পাবেন৷ আপীলকারীদের মধ্যে অনেকে আপিল ফি প্রদান করেননি৷ আপিল ফি ৯ অক্টোবরের মধ্যে প্রদান না করলে ওই সকল আপিলকারী মওকুফের সুবিধা পাবেন না।

স্পট ফিক্সিংয়ের অভিযোগ প্রমাণিত হওয়ায় আরামবাগ ক্লাবকে ডিসিপ্লিনারি কমিটি সিনিয়র ডিভিশনে অবনমন করে। পাশাপাশি কয়েকজন খেলোয়াড়কে বিভিন্ন মেয়াদে শাস্তি প্রদান করে। পাতানো খেলা শনাক্তকরণ কমিটির তদন্তের সুপারিশের ভিত্তিতে ডিসিপ্লিনারি কমিটি এই সিদ্ধান্ত প্রদান করে। শাস্তিপ্রাপ্ত ক্লাব ও খেলোয়াড়রা ডিসিপ্লিনারী কমিটির সিদ্ধান্তের বিপরীতে আপিল করেছিল। আপিল কমিটির সভা গতকাল অনুষ্ঠিত হয়। 

জামান / জামান

দ্বিতীয় সেশনে উইকেটশূন্য বাংলাদেশ

লিটন-হৃদয়ের সেঞ্চুরিতে রেকর্ড সংগ্রহ বাংলাদেশের

ছয় মেরে সেঞ্চুরি লিটনের, উৎসর্গ মেয়েকে, ‘শুভ জন্মদিন আমার রাজকন্যা’

‘ইংল্যান্ড আমাদের দিশেহারা করে দিয়েছিল,’ বললেন স্পেন কোচ

আগেভাগে চলে গেলেন হামজা, ফিরবেন চার মাস পর

দ্বিতীয় মেয়াদে আইসিসির চেয়ারম্যান হলেন জয় শাহ

৪৬ বছর বয়সে মাঠে ফিরে ঝলক দেখালেন রোনালদিনহো

৪৩ ম্যাচ পর হারল স্পেন, ১০ জনের ইংল্যান্ডের দুর্দান্ত জয়

৪৯ বছরের সঙ্গীকে সামনে আনলেন শচীন

‘এই হার ভীষণ হৃদয়বিদারক, এককভাবে কাউকে দোষ দিতে পারি না’

অস্ট্রেলিয়ার ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে পরিবর্তন

শারজা টেস্টের মাঝপথে জিম্বাবুয়ের কোচের পদত্যাগ

‘স্পেনে কোনো বর্ণবাদ নেই,’ ইংল্যান্ড কোচকে আশ্বস্ত করলেন দে লা ফুয়েন্তে