ঢাকা শনিবার, ২৯ আগস্ট, ২০২৬

ছোট ইনিংসেও রেকর্ড পান্তের


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৫-১১-২০২৫ দুপুর ৪:৩৭

টেস্টে ঋশাভ পান্তের মারমুখী ব্যাটিং অনেকের কাছেই পরিচিত। আজ (শনিবার) কলকাতার ইডেন গার্ডেন্সেও তিনি আগ্রাসী ব্যাটিং করলেন। ইনিংস বড় করতে পারেননি। ২৪ বলে করেন ২৭ রান, এর মধ্যে ২০টি রান এসেছে বাউন্ডারি থেকে। দুটি করে চার ও ছয় মেরেছেন তিনি। 

ছোট ইনিংসের শেষ ছক্কা মেরে ব্রেন্ডন ম্যাককালাম, অ্যাডাম গিলক্রিস্ট, টিম সাউদি, ক্রিস গেইল ও জ্যাক ক্যালিসের সঙ্গে অভিজাত তালিকায় জায়গা করে নিয়েছেন পান্ত। সবচেয়ে বড় অর্জন, ভারতের হয়ে টেস্টে সবচেয়ে বেশি ছক্কা তার।

৯২ ছক্কা মেরে বীরেন্দ্রর শেবাগকে পেছনে ফেলেছেন পান্ত। সাবেক ওপেনারের যেখানে লেগেছিল ১৮০ ইনিংস, সেখানে পান্ত খেলেছেন ৮৩ ইনিংস।

ভাগ্যের ছোঁয়া ছিল এদিন পান্তের ইনিংসে। ৩৮তম ওভারে অল্পের জন্য জীবন পান তিনি। কেশভ মহারাজের বলে স্লিপে ছুটেছিল তার শট, এইডেন মারক্রাম লুফে নিতে পারেননি।

জীবন পেয়ে পান্ত আগ্রাসী হয়ে ওঠেন। লম্বা ছক্কা মারেন । তারপর মহারাজকে আরেকটি ছয় মেরে শেবাগের রেকর্ড ভাঙেন। একই ওভারে চার মেরে থামতে হয় তাকে। করবিন বোশের ক্যাচ হয়ে। 

এমএসএম / এমএসএম

বাংলাদেশ-ভারত সিরিজের নতুন সময় চায় বিসিবি

জানুয়ারিতে বাংলাদেশ সফরে আসতে পারে ভারত

১৩৫ মিলিয়ন ইউরোতে বারকোলাকে পাচ্ছে লিভারপুল

দিনুশার ব্যাটে আটকে আছে ভারতের জয়

বাংলাদেশে-জিম্বাবুয়েকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ খেলবে আফগানিস্তান

চ্যাম্পিয়ন্স লিগ ড্র : ৩৬ দল নিয়ে নিশ্চিত হলো চার পট

মার্টিনেজকে দলে নিতে আলোচনায় নেমেছে চেলসি

এমবাপের হ্যাটট্রিকে প্রতিপক্ষকে উড়িয়ে দিলো রিয়াল

ফিফা টুর্নামেন্ট বয়কটের হুমকি থেকে সরছে উয়েফা, ইনফান্তিনোর বিপক্ষে ইতালি

শুরু হলো কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল

বাংলাদেশের সঙ্গে শেষ টেস্টের পর অস্ট্রেলিয়ার সমালোচনায় মাতলেন গাভাস্কার

বাংলাদেশকে ১০০-তে ৮০ দিলেন হাসান মাহমুদ

লম্বা সময়ের চুক্তিতে সিটি ছেড়ে টটেনহ্যামে ব্রাজিল ফরোয়ার্ড